admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২০ ৭:৩৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে প্রতিদিন আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে তাই লকডাউনে কঠোরতা বাড়ছে। বিশ্বের অধিকাংশ দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এলেও বাংলাদেশে প্রতিদিন আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। সামাজিক দূরত্ব রক্ষা’ ব্যবস্থা ভেঙে পড়ায় সামাজিক ট্রান্সমিশনও বেড়ে গেছে। চিকিৎসা ব্যবস্থাও উন্নতি তেমন করা যায়নি। এ অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ মতো করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়িয়ে লকডাউন কার্যকর করেছে।
এখন এলাকাভিত্তিক লকডাউনের মাধ্যমে সামজিক ট্রান্সমিশন ঠেকিয়ে করোনা সংক্রমণ কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।এর আগে গত ৯ জুন সারা দেশ লাল, হলুদ, সবুজ তিনটি জোনে ভাগ করা হয়। স্বাস্থ্য অধিদফতর ‘বাংলাদেশ রিস্ক জোন বেজড করোনা কন্টিমিনেট ইমপ্লেমেন্টশন স্ট্রাটেজি / গাইড চ‚ড়ান্ত করে। সংক্রমণ ঠেকাতে প্রথমে কক্সবাজার, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফেনীসহ কয়েকটি জেলার কিছু এলাকা লকডাউন