admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশের ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সিটি হারওয়ানস্ইয়া মারা গেছেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। আজ ৪ জুন বৃহস্পতিবার ঢাকায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।