হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে করোনা মহামারীর সময় যেভাবে কাটছে সিএনজি চালকদের জীবন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ মে, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে করোনা মহামারীর সময় যেভাবে কাটছে সিএনজি চালকদের জীবন। এক সাক্ষাৎকারে জানাজায় মোহাম্মদ হাদিস উদ্দিন ঢাকায় ভাড়ায় গাড়ি চালাচ্ছেন ১৯৯১ সাল থেকে। বেবি ট্যাক্সি দিয়ে তার পেশাজীবন শুরু হয়েছিল, এখন অনেক বছর ধরে সিএনজি চালাচ্ছেন। তিনি বলছিলেন, করোনাভাইরাসের কারণে তিনি এখন যে ধরনের সমস্যায় পড়েছেন, তার ৩০ বছরের পেশাজীবনে এরকম সমস্যায় পড়েননি। প্রতিদিন গাড়ী বের করার পর অনেক জায়গায় ঘুরলে একটা ভাড়া মেলে। তাও যাত্রীরা ২০০ টাকার ভাড়া বলেন ১০০ টাকা। তাকে না দিলে দেখা যাবে, এই ১০০ টাকাও পেলাম না, তিনি বলেন।

সারাদিন গাড়ী চালিয়ে দেখা যায়, জমার টাকাই (প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা) ঠিক মতো ওঠে না। কোনদিন ঘরে ২০০, কোনদিন ১০০ টাকা নিয়ে যেতে পারি। লকডাউন আর রোজগার এবারের লকডাউনে একটানা ১৪ দিন তিনি ঘরে বসে ছিলেন। সেই সময় তার কোন আয়-রোজগার ছিল না। গত বছর একটানা দুইমাস তাকে ঘরে বসে কাটাতে হয়েছে। সেইবার সরকারি-বেসরকারি সহায়তা পেলেও এবার কোন সাহায্যই পাননি। তার কাছে জানতে চাইলাম, তিনি কখনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা? মি. হাদিস উদ্দিন দাবী করছেন, তিনি কখনোই করোনাভাইরাসে আক্রান্ত হননি। যদিও তিনি কখনো এজন্য পরীক্ষা-নিরীক্ষাও করেন নি।

এক কক্ষের এই বাসায় মোঃ হাদিসউদ্দিনে ছয় সদস্যের পরিবারের বসবাস তবে গত বছর তার ঠাণ্ডা লেগেছিল, কয়েকদিন পরেই ঠিক হয়ে যায়। ভালো হয়ে যাওয়ায় তিনি পরীক্ষা করানোর দরকার বোধ করেননি। বাংলাদেশে করোনাভাইরাস সংকট শুরু হওয়ার শ্রমজীবী অনেক মানুষের নানারকম প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তাদের অনেকে চাকরি হারিয়েছেন, অনেকের আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। এরকম সংকটে পড়েছেন ঢাকার কয়েক হাজার সিএনজি চালক, যাদের একদিকে দিনের পর দিন যেমন বসে থাকতে হয়েছে, তেমনি ছোঁয়াচে এই রোগের কারণে যাত্রী পরিবহনও অনেক কমে গেছে। আবার নানা শ্রেণী পেশার যাত্রী বহন করতে গিয়ে নিজেদেরও ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

দেশে করোনা বলে কিছু নাই আগের সিএনজি চালানোর সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য করতে গিয়ে হাদিস উদ্দিন বলছেন, ”এখন অনেকে সচেতন হয়েছে, মাস্ক পড়েন, স্যানিটাইজার ব্যবহার করেন। আবার অনেকের ভাব দেখে মনে হয়, দেশে করোনা বলে কিছু নাই। তিনি নিজেও ভয়ে থাকেন, কোন ভাবে নিজে সংক্রমিত হয়ে পড়েন কিনা, যা তার মাধ্যমে পরিবারের মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। খিলগাঁয়ে মি.হাদিস উদ্দিনের সিএনজি গ্যারেজ, সেখানে গিয়ে তার মতো অনেক চালকের সঙ্গে দেখা হল। তাদের সবার গল্প অনেকটা একই রকম।

সংকটে পড়েছেন ঢাকার কয়েক হাজার সিএনজি চালক, যাদের একদিকে দিনের পর দিন যেমন বসে থাকতে হয়েছে, তেমনি ছোঁয়াচে এই রোগের কারণে যাত্রী পরিবহনও অনেক কমে গেছে। গ্যারেজে অনেক সিএনজি এখনো পড়ে রয়েছে, চালক নেই।
এখানকার পরিচালক রিফায়েতউল্লাহ বলছেন,শুধু চালক নয়, ক্ষতির মুখে পড়েছেন মালিকরাও। করোনা যেই সময় বেশি আছিল, আমাদের রিক্সা নিয়াও গাড়ী ছাড়তে হয়েছে। কারণ ড্রাইভিং না খেয়ে থাকে, বাজার করতে পারছে না। রাস্তায় সার্জেন্ট মামলা করে। তারপরেও আমরা গাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। তিনি জানান, তাদের ৫২ টি সিএনজির অর্ধেকের বেশি এখন পড়ে থাকে। কারণ চালক নেই, অনেকে দেশে গিয়ে আর আসেনি।

এখান থেকে মি. হাদিস উদ্দিনের সঙ্গে তার বাসার উদ্দেশে রওনা দিলাম। গ্যারেজ থেকে বাসা বেশি দূরে নয়। সংসার চালানো কঠিন দক্ষিণ গোঁড়ানের একটি টিন শেড একতলা ভবনের একটি কক্ষে মোঃ হাদিস উদ্দিন বসবাস। এই একটি রুমেই তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েকে নিয়ে বসবাস করেন। তার স্ত্রী মোসাম্মাৎ রহিমা বলছেন, করোনাভাইরাস সংকট শুরু হওয়ার পর তার জন্য সংসার চালানো এখন অনেক কঠিন হয়ে পড়েছে। ‘তাকে (হাদিস উদ্দিন) নিয়ে অনেক চিন্তা করতে হয়। উনি বাইরে যায়, করোনাভাইরাসের ডর। আগের চেয়ে ইনকাম কম হয়। আগে ভালো টাকা কামাইছে, এখন টাকা পয়সা কামাইতে পারতেছেন না। এখন অনেক কঠিন হয়ে গেছে সংসার চালানো। সারাক্ষণ এই ভয়ে থাকি, তিনি কি রুগী লইলেন কিনা, আক্রান্ত হইলেন কিনা, বলছিলেন মিসেস রহিমা। মোঃ হাদিস উদ্দিন বলছেন, প্রতিদিনের আয়ের ওপরেই তাদের জীবিকা নির্ভর করতে হয়। ফলে নিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও তাদের প্রতিদিন কাজে বের হতে হয়। কিন্তু ছোঁয়াচে এই রোগের কারণে যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। অনেকক্ষণ অপেক্ষার পর একজন যাত্রী মেলে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 12 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 19 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক