admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশে করোনায় মৃত্যু ছাড়াল ২৮ হাজার। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের সমান। এর আগের ২৪ ঘণ্টায়ও ৬ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১ জনে। সাম্প্রতিক সময়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৭৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে।
একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৪৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৩২টি। এ পর্যন্ত মোট ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৬। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীনের উহানে ভাইরাসটি শনাক্ত হয় বলে দাবি করা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||