হোম
ঢাকা

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে লাখো মানুষ গাদাগাদি করেই ঢাকা আসছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মে, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ

Dhaka-back-so-many-peoples-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে লাখো মানুষ গাদাগাদি করেই ঢাকা আসছেঃ করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরেন লাখ লাখ মানুষ। এক সাপ্তাহের ব্যবধানে সংক্রমণ আরো বাড়ছে। সামাজিক ট্রান্সমিশন বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। এর মধ্যে জীবিকার তাগিদে ঢাকামুখী ছুটছেন লাখো মানুষ। সীমিত পর্যায়ে গণপরিবহন, ট্রেন, লঞ্চ খুলে দেয়ার ঘোষণা হলেও এখনো সেগুলো চালু হয়নি। ফলে বিকল্প যানবাহনে বেশি ভাড়া দিয়েই ঢাকায় ফিরছেন অনেকে। ঢাকায় ফেরার পথে সামাজিক দূরত্ব রক্ষা দূরের কথা অনেকের মুখে মাস্ক, হাতে গ্লাভস পর্যন্ত দেখা যায়নি। মূলত করোনাভাইরাসের সামাজিক ট্রান্সমিশন ঠেকাতে লকডাউনের মাধ্যমে যে সামাজিক দূরত্ব রক্ষার কর্মসূচি গ্রহণ করা হয় তা কার্যত ভেঙে পড়েছে।

গণ-পরিবহন এখনো চালু না হওয়ায় প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল, মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ঢাকায় আসছেন লোকজন। গতকাল শুক্রবার দেশের সবগুলো ফেরিঘাট ও ঢাকার প্রবেশ মুখে ছিল প্রচন্ড ভিড়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌরুট শিমুলিয়া-কাঁঠালবাড়ী, দৌলতদিয়া-পাটুরিয়ায়, মাওয়া-কাঁঠালবাড়িসহ সবগুলো ঘাটে ছিল মানুষের ঢল। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুধু দৌলদিয়া-পাটুরিয়া রুটে ছোটবড় ১৪টি ফেরির মধ্যে ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ফিরতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দেখা যায় হাজার হাজার মানুষের ভিড়। একই চিত্র ছিল ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে। নানান যানবাহনে যাত্রীরা গাদাগাদি করে গন্তব্যে ফিরছেন।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকামুখী হাজার হাজার যাত্রীর দৃশ্য ছিল চোখে দেখার মতো। ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ ছিল প্রচুর। ঘাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশ তৎপর। কিন্তু পরিস্থিতির কারণে যাত্রীরা ঠাসাঠাসি করেই ফেরিতে উঠেন। যাত্রীরা বলছেন, করোনার ঝুঁকি সম্পর্কে তারা জানেন। কিন্তু চাকরি বাঁচাতে করোনা ঝুঁকি নিয়ে তারা ঢাকায় যাচ্ছেন। সড়কে গণপরিবহন না থাকায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে, বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও ফেরি চলাচলে ছিল প্রচন্ড চাপ। ফেরিগুলোতে ব্যক্তিগত পরিবহন, কাঁচামালবাহী ও পণ্যবাহী ট্রাক এবং সাধারণ যাত্রী পারাপার করেছে। বিআইডাব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা জানান, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়তে থাকে। ঝড় বৃষ্টির কারণে নৌরুটে স্পিডবোট ও লঞ্চ রাখা হয়। এ কারণে ফেরিতে যাত্রীদের চাপ আরো বেড়ে যায়। আটটি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ফিরতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে হাজার হাজার মানুষ ভিড় করেছে। কর্মস্থলে যোগদানের জন্য শত শত গার্মেন্টকর্মী বিভিন্ন যায়গা থেকে স্থানীয় পরিবহন ও পায়ে হেঁটে এসে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দিতে সিরাজগঞ্জে মহাসড়কে অবস্থান করেন। গণপরিবহন না থাকায় ভাড়ায় চালিত প্রাইভেটকার, মাইক্রোবাসে করে তারা কর্মস্থলের পথে রওয়ানা দেন। যানবাহন না পাওয়ায় হেঁটে অনেককে যেতে দেখা যায়। অনেকে যমুনা নদীর চর পাড়ি দিয়ে নৌকায় করে কর্মস্থলে যাচ্ছেন। সিরাজগঞ্জ কড্ডা মোড় ও হাটিকুমরুল হাইওয়েতে সকাল থেকে কর্মস্থলে যেতে যানবাহনের জন্য অপেক্ষা করেন মানুষ। আবার কেউ কেউ অতিরিক্ত ভাড়ায় ঝুঁকি নিয়েই মোটরসাইকেল ভাড়া করে কর্মস্থলের পথে রওয়ানা দেন। অনেকে নৌকায় করে যমুনা নদী পার হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে গাজীপুরের চন্দ্রা পযন্ত যান। জরুরি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও পুলিশি তৎপরতার কারণে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষেধ থাকায় অপেক্ষায় থাকা যাত্রীরা বিড়ম্বনার মধ্যে পড়েন।

এদিকে, মাওয়া ঘাট ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল। ফেরি ও ট্রলারে গাদাগাদি করে শত শত যাত্রী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে নামেন। তিল ধারণের ঠাঁই ছিল না ফেরি ঘাট আর রিকশা অটোস্ট্যান্ডসহ পুরো শিমুলিয়া ঘাট এলাকায়। যেসব যাত্রী নদী পার হন তাদের বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। পদ্মা পাড়ি দেয়ার পর শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে সড়কে ভেঙে ভেঙে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, ফেরিতে ঢাকাগামী যাত্রীদের ভিড় প্রচন্ড। ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলের পথে রওয়ানা দেয়ায় সড়ক ও নৌ-রুটে যাত্রীর চাপও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক দূরত্ব না মেনে এভাবে মানুষের ঢল করোনার সামাজিক ট্রান্সমিশন বৃদ্ধি করবে। এটাকে আত্মঘাতি হিসেবেও অভিহিত করেন তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 23 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক