admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২০ ১২:০০ অপরাহ্ণ
বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৩ জুন শনিবার বেলা ১১ টা ১০ মিনিটে তাঁর মৃত্যুর কথা ঘোষণা করা হয়। টানা দুই সপ্তাহ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন তিনি। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী সংবাদ মাধ্যমকে তার মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১১টা ১০ মিনিটে নাসিমের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।