হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের কিছু অদ্ভুত বিদেশ সফর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০১৯ ৭:০০ পূর্বাহ্ণ

Biman-Bangla-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের কিছু অদ্ভুত বিদেশ সফর এমাসের মাঝামাঝি সময়ে দু’টি বিমান কিনতে দু’দফায় যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে দু’টি সরকারি দলের বোয়িংয়ের একটি বিমান ডেলিভারি নিতে বাংলাদেশের ৪৫ জনের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরে যাবেন, সম্প্রতি গণমাধ্যমে এমন খবর বের হবার পর এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ হাস্যরস সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এ মাসের মাঝামাঝি সময়ে দু’টি বিমান কিনতে দু’দফায় যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে দু’টি সরকারি দলের। ঐ দুই দলের প্রতিটি দলে ২২ জন করে সদস্য থাকবে এবং দুই দলের একজন সমন্বয়ক থাকার কথা রয়েছে।

বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় দু’দফায় মোট ৪৫জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সফর করবেন, যেখানে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু এবং এয়ার হোস্টেসও থাকবেন।
তবে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা মন্তব্য করেন দু’টি বোয়িং ড্রিমলাইনার কিনে, প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করে এবং তা চালিয়ে দেশে নিয়ে আসতে এই পরিমাণ কর্মকর্তা প্রয়োজন। কাজেই অপ্রাসঙ্গিকভাবে এই দলে কেউ সফর করছেন না। এর আগেও একটি ক্যামেরা কিনতে তিনজনের বিদেশ যাওয়া, নলকূপ খনন শিখতে একাধিক কর্মকর্তার বিদেশে সফর নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা তৈরি হয়েছে।
কিছুদিন আগে একটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরে নিরুৎসাহিত করে সুপারিশ পেশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

কাজের খাতিরে, প্রশিক্ষণের প্রয়োজনে, বিশেষ কোনো বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রযুক্তিগত বা ব্যবস্থাপনার জ্ঞান আহরণ করতে অথবা কোনো কিছু ক্রয়ের উদ্দেশ্যে সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিদেশ সফর করার বিষয়টি স্বাভাবিক। কিন্তু তাদের এই বিদেশ সফর অনেক সময়ই আপাতদৃষ্টিতে অযৌক্তিক কারণে হয়ে থাকে। আবার অনেক সময় সফরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি হয়।

এসব ক্ষেত্রে নানা বিতর্কের জন্ম দেয় সরকারি খরচে ঐসব কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফর। যদিও অধিকাংশ ক্ষেত্রে এধরণের সফর নীতিমালা অনুসরণ করেই করা হয়, কিন্তু এসবের প্রয়োজনীয়তা কতটা – তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সামান্য কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের বিষয়টি বাংলাদেশে কতটা প্রকট তা বোঝা যায় মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন্তব্য থেকে। ঐ বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন যে, প্রকল্পের অজুহাতে সরকারি কর্মকর্তারা যেন ‘অহেতুক’ বিদেশ সফর না করেন সে বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে সরকারি দপ্তর ও কাজের জায়গায় দুর্নীতি যে অনেকটা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে, এরকম সফরগুলো দেখলেই তা বোঝা যায়। ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রকল্পের ক্ষেত্রে বা প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য বিদেশ সফর স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের সরকারি দপ্তরের কর্মকর্তাদের সফরের প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন যে আইনি কাঠামো ও নীতিমালার মধ্যে থেকেই এই ধরণের সফরগুলো ব্যবস্থা করা হয়, যেগুলো একেবারেই প্রয়োজনহীন, কিন্তু আবার অবৈধও নয়। এবছরে আলোচনা তৈরি করা সরকারি কর্মকর্তাদের কয়েকটি সফরের ঘটনা বিবিসি বাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো এখানে:

১. পুকুর খনন শিখতে বিদেশে

গত অগাস্টে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নেয়া একটি প্রকল্পের অধীনে পুকুর খননে দক্ষতা অর্জন করতে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তা বিদেশ সফর করেন।

সে সময় এ বিষয়টি নিয়ে বেশ সমালোচনা তৈরি হলেও প্রকল্পের সাথে জড়িতরা যুক্তি দেখিয়েছিলেন ঐসব দেশে দক্ষতার সাথে কীভাবে এবং কী প্রযুক্তি ব্যবহার করে মাটির ওপরের বৃষ্টির পানি ব্যবহার করা হচ্ছে – সে সম্পর্কে জানতেই সফর আয়োজন করা হয়েছে।

২. লিফট কিনতে ইউরোপ

কয়েকমাস আগে ময়মনসিংহের একটি বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক ও কর্মকর্তার লিফট কিনতে সুইজারল্যান্ড ও স্পেন যাওয়ার খবর ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই খবর ছড়িয়ে পড়ার পর সফরের তালিকায় নাম থাকলেও সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করেন। সফরের দলে থাকা আটজনের মধ্যে ছয়জনেরই লিফট সম্পর্কে কোনো ধারণা নেই বলে সেসময় অভিযোগ ওঠে। তবে বিশ্ববিদ্যালয় উপাচার্য সেসময় জানিয়েছিলেন যে বিধি মোতাবেক নিয়ম মেনেই ঐ কর্মকর্তারা যাচ্ছেন সফরে।

৩. প্রতিযোগী ছাড়াই পুরস্কার আনতে যুক্তরাষ্ট্রে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় এবছরের জুলাই মাসের একটি ঘটনা।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল যুক্তরাষ্ট্রের বিমান ও মহাকাশ বিষয়ক সংস্থা নাসা’র আয়োজিত এক প্রতিযোগিতায় বিজয়ী হয়। তাদের পুরস্কৃত করতে নাসার পক্ষ থেকে ফ্লোরিডায় আমন্ত্রণ জানানো হয় দলটিকে। বিজয়ী দলের সদস্যদের সাথে যাওয়ার জন্য সরকারি খরচে তথ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরেকটি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তারও ভিসা আবেদন করা হয়। তবে শেষ পর্যন্ত দেখা যায়, ভিসা সংক্রান্ত জটিলতা থাকার কারণে নাসা’র আমন্ত্রণ পাওয়া প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্যরা কেউ যাওয়ার অনুমতি পায়নি। মজার বিষয় হলো, আসল প্রতিযোগীরা অনুমতি না পেলেও তাদের সহযোগী হিসেবে যাদের যাওয়ার কথা ছিল, সেই সরকারি কর্মকর্তারা শেষপর্যন্ত যুক্তরাষ্ট্র ভ্রমণ করে আসেন সরকারি খরচে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক