হোম
তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশের সবচেয়ে বড় ফোন কোম্পানি গ্রামীণফোনের সামনে কী পথ খোলা আছে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২০ ৮:৫১ পূর্বাহ্ণ

Grameen Phone-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের গ্রামীণফোনের সামনে কী পথ খোলা আছে? গ্রামীণ ফোন বাংলাদেশের সবচেয়ে বড় দুটি মোবাইল ফোন কোম্পানির একটি বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে বকেয়া টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। শীর্ষস্থানীয় এই মোবাইল ফোন কোম্পানিটি বলেছে, রিভিউ পিটিশনের মাধ্যমে তারা প্রত্যাশিত ফলাফল পায়নি। কিন্তু আদালতের আদেশ অনুযায়ী টাকা পরিশোধ করা না করার প্রশ্নে কোম্পানিটি কিছু বলেনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিবিসিকে বলেছেন এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করা না হলে সরকার পক্ষ থেকে তারা গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের বিষয় আদালতে উত্থাপন করবেন। বিটিআরসি অডিট বা নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাওনা বলে দাবি করেছিল। ২৪শে ফেব্রুয়ারি সোমবারের মধ্যে বিটিআরসির পাওনার এক হাজার কোটি টাকা পরিশোধের আপিল বিভাগের আদেশের ব্যাপারে গ্রামীণফোন তিনটি বাক্যের একটি সংবাদবিজ্ঞপ্তি দিয়েছে। তাতে কোম্পানিটি বলেছে, আপিল বিভাগের আদেশের বিষয়ে তারা অবগত। রিভিউ আবেদনের মাধ্যমে তারা প্রত্যাশিত ফলাফল পায়নি। আর শেষবাক্যে সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মুহুর্তে তাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আদালতের দেয়া সময়সীমার মধ্যে টাকা পরিশোধের প্রশ্নে গ্রামীণফোন কোনো বক্তব্য দেয়নি। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, টাকা পরিশোধ করা না হলে আদালতের পরবর্তী শুনানিতে বিটিআরসির পক্ষ থেকে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের আবেদন করা হবে।

বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলো বলছে, বিটিআরসি জোর করে অর্থ আদায়ের চেষ্টা করছে

বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলো বলছে, বিটিআরসি জোর করে অর্থ আদায়ের চেষ্টা করছে

আদালতের নির্দেশ না মানলে তখন আমরা প্রার্থনা করবো আইনের বিধান অনুযায়ী প্রশাসক নিয়োগের। শেষমুহুর্তে এসে তারা বলছেন যে, তাদের কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়া হোক এবং সময় আরও বাড়ানো হোক। আদালত তখন বলেছে, তাদের কোনো কর্মকান্ডে মনে হয় না যে তারা তিন মাসের মধ্যে টাকা পরিশোধের চেষ্টা করেছে, এবং তাদের হাবভাব দেখে মনে হচ্ছে, আদালতের ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আপিল বিভাগের আদেশটি হচ্ছে, সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেয়া হলে তারপর আদালত গ্রামীণফোনের রিভিউ আবেদনের শুনানি করবে। বিটিআরসির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকা পরিশোধের ক্ষেত্রে গ্রামীণফোন অনেক দিন ধরেই দর কষাকষি করছিল।

এর বিরুদ্ধে কোম্পানিটি মামলা নিয়ে জজ আদালত এবং হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল। হাইকোর্ট বিটিআরসির পাওনার এই দাবিকে স্থগিত করেছিল। কিন্তু গত বছরের নভেম্বরে সরকার এবং বিটিআরসি আপিল বিভাগের আশ্রয় নিলে তখন আদালত হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে বিটিআরসির পাওনার মধ্যে গ্রামীনফোনকে দুই হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে দিতে বলেছিল। এই সময়সীমা শেষ হওয়ার এক সপ্তাহ আগে গ্রামীণফোন বিটিআরসির মূল দাবির এক-চতুর্থাংশ পৌনে ছয়শো কোটি টাকা দিতে চেয়েছিল। বিটিআরসি তা নেয়নি।

এরপর বৃহস্পতিবার গ্রামীণফোন দুই হাজার কোটি টাকা দেয়ার আপিল বিভাগের আগের আদেশ রিভিউ করার আবেদন করেছিল। আর এই আবেদনের প্রেক্ষাপটেই আপিল বিভাগ ২৪শে ফেব্রুয়ারির মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের আদেশটি দিয়েছে। কোম্পানি আইন নিয়ে কাজ করেন এমন একজন আইনজীবী হামিদা চৌধুরী বলছিলেন, এখন গ্রামীণফোনকে নির্ধারিত সময়ে এক হাজার কোটি টাকা পরিশোধ করা ছাড়া কোনো উপায় নাই। যদিও গ্রামীণফোন টাকা পরিশোধ করা না করার প্রশ্নে এখনও কিছু বলেনি। তবে তাদের পক্ষের অন্যতম আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেছেন, আদালতে আদেশে নির্ধারিত সময়ের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে। বিষয়টি তিনি গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এদিকে বিটিআরসির কর্মকর্তারা এক সংবাদ সম্মেলন করে বলেছেন, গ্রামীণফোন এখন নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করবে বলে তারা আশা করছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 1 hour আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 19 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 3 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 4 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 4 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 4 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 5 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক