হোম
আন্তর্জাতিক

বাংলাদেশের শরিফুল সিঙ্গাপুরের শ্রমিক থেকে উদ্যোক্তা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২০ ৯:৩৭ অপরাহ্ণ

BD-Soriful-Business-in Singapore-mknewsbd

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ  সিঙ্গাপুরের বিখ্যাত মেরিনা বে স্যান্ডের একজন নির্মাণকর্মী ছিলেন মোহাম্মদ শরিফুল আলম। কাজ করেছেন চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর শ্রমিক হিসেবেও। এখন মেরিনা বে স্যান্ড বা টার্মিনাল-৩ এর মতোই সিঙ্গাপুরে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। তিনি সিঙ্গাপুরে একজন উদ্যোক্তা, সিঙ্গাপুরে নির্মাণ প্রতিষ্ঠানের পাশাপাশি পোল্যান্ডেও আছে তাঁর রেস্তোরাঁ ব্যবসা। সব মিলিয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত শরিফুলের ১৫ বছরের জীবন একটি গল্পই বটে।

শরিফুলের ইচ্ছা ছিল কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কাজ করবেন। ২০০৫ সালে ভর্তিও হয়েছিলেন ডেন্টাল টেকনোলজি কলেজে। সে পড়ায় তাঁর মন বসেনি। এক বছরেই ছেড়ে এসেছিলেন। এর মধ্যে এক বছর কেটেছে ব্যবসা করার চেষ্টায়। কিন্তু তাঁর লক্ষ্য আরও বড় ছিল, তিনি আরও বড় কিছু হতে চেয়েছিলেন। তাই এক মামার পরামর্শে চলে যান সিঙ্গাপুর। স্বপ্ন ভঙ্গ হয় দ্রুতই। ১৬ মাস প্রতিদিন দিনরাত পালাক্রমে ১২ ঘণ্টা নির্মাণ শ্রমিকের কাজ করে ইস্তফা দেন তিনি। শরিফুল বলেন, তখন অদক্ষ শ্রমিক ছিলাম, না ভালো কাজ পেতাম, না ভালো পারিশ্রমিক। এমনকি ব্যবহারটাও ভালো হতো না। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধে ছেড়ে আসি চাকরি।

চাকরি ছাড়ার পর দেশে ফিরে আসা। আবার ব্যবসার চেষ্টা, কিন্তু সিঙ্গাপুরের অসমাপ্ত অধ্যায় শেষ করার বেশ তাড়না অনুভব করেন শরিফুল। আমার কেন যেন মনে হচ্ছিল, আমার ভাগ্যের বদল সেখানেই হতে পারে বলেন সহাস্যে। ২০০৯ সালে আবার যখন সিঙ্গাপুরে ফেরত যাই, সময়টা খুব কঠিন ছিল। যাওয়ার খরচটা চড়া সুদে ধার করে গিয়েছিলাম। স্টোরম্যানের চাকরি, বেতন মাত্র ৫২০ ডলার। ওভারটাইম করব, সে উপায়ও নেই। এই টাকায় খেয়েপড়ে টিকে আবার সুদ পরিশোধ করতে হতো। বাড়িতেও তখন অর্থসংকট, মনে হতো এ অথই সাগরের শেষ কোথায় এভাবেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণা করেন শরিফুল।

স্বজন-বান্ধবহীন জীবনে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে ওঠে শ্বাস নেওয়ার জায়গা। মনের কথা বলার জন্য জীবনে যোগ হয় দুজন মানুষ, প্রথম আলোর যুব কার্যক্রমের তৎকালীন সমন্বয়ক মুনির হাসান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাজ্জাত হোসাইন। এরপর শরিফুল শুরু করেন কারিগরি বিষয়ে পড়াশোনা। ২০১২ সালে নিজের চেষ্টায় সেফটি কো-অর্ডিনেটর কোর্স শেষ করেন তিনি। ভাগ্যই বলতে হবে, কোম্পানিতে তখন এই পদেই লোক দরকার ছিল। তক্ষুনি চাকরি হয় যায় তাঁর।

জীবনে উন্নতির ফলে কাজের প্রতি ভালোবাসাও শুরু হয় শরিফুলের। সেই পরিশ্রমে পদোন্নতি হয় সেফটি ডিপার্টমেন্টের হেড হিসেবে। কিন্তু সেই পদ পেতে হলে থাকতে হবে সার্টিফিকেট। আবার পড়াশোনা শুরু করেন তিনি। সিঙ্গাপুরের পিএসবি একাডেমিতে ২ বছরের ইলেকট্রিক্যাল ডিপ্লোমা শেষ হতে হতে তিনি হয়ে যান প্রজেক্ট কো-অর্ডিনেটর। কিন্তু আবারও সার্টিফিকেটের চেয়ে পদ বড় হয়ে যাচ্ছিল, তত দিনে শরিফুল কোম্পানির সব কাজের কাজি। একা হাতেই প্রজেক্ট দেখাশোনা, লাভ ক্ষতির হিসাব করা, ড্রাফটিং সবই করতেন। এমন কাজের লোক আর কে হাতছাড়া করে? কোম্পানিই তাঁকে খরচ দিল ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেলের সিঙ্গাপুর শাখায় কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক বিএসসি কোর্স করতেন।

একদিকে পড়াশোনা, অন্যদিকে তিনটা আলাদা ধরনের কাজ, হিমশিম খাওয়ার বদলে অথই সাগরের দক্ষ নাবিক হয়ে উঠলেন শরিফুল। এই ‘অতিরিক্ত কাজই গড়ে দিল উদ্যোক্তা তাঁকে। ২০১৮ সালে দীর্ঘ ১০ বছরের চাকরিজীবনের ইতি টেনে তিনি হয়ে গেলেন পুরাদস্তুর ব্যবসায়ী। ২০১৭ থেকে তিনি কাজ শুরু করেছিলেন নিজের কোম্পানি নিসা ইঞ্জিনিয়ারিংয়ের। ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি ২০১৯ নাগাদ মাত্র তিনজন কর্মচারী। তাঁদের বেতন হয় না, বোনাস হয় না, তবু তাঁরা তাঁকে বিশ্বাস করে টিকে থাকেন। তিন বছরের অক্লান্ত পরিশ্রমে তাঁর কোম্পানিতে এখন কাজ করেন ৩৫ বাংলাদেশি, ৩ ভারতীয় ও ৭ সিঙ্গাপুরের নাগরিক। ছোট ছোট করতে করতেও তাঁরা কাজ করে ফেলেছেন মাইক্রোসফট, গুগল, মাইক্রন, রেডমার্ট ও অ্যাপলের মতো কোম্পানির সঙ্গে।

জয় করতে করতে সাম্রাজ্য বিস্তারের আনন্দ পেয়ে বসেছে শরিফুলকে। সম্প্রতি তিনি পোল্যান্ডে রেস্টুরেন্টের ব্যবসাও শুরু করেছেন। সেখানে ভর্তি হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’য়েও। কোম্পানির বড় কর্তা বলে কথা, জ্ঞান তো সবদিকেই থাকা চাই। কোভিডের আগ্রাসনের আগ পর্যন্ত মাসের অর্ধেক সিঙ্গাপুর আর বাকি অর্ধেক পোল্যান্ড থাকতেন তিনি। এখন যদিও কিছুটা থমকে গেছেন, তবে এটা শুধুই একটি বিরাম, যতি নয়। কোভিডের প্রকোপ কমায় আবার শাণিত হয়ে উঠছেন তিনি দলবল নিয়ে। পাশাপাশি মন দিয়ে অনলাইনে পড়াশোনা করছেন এখন। অপেক্ষা করছেন কবে আবার ঝাঁপিয়ে পড়া যাবে সব শক্তি নিয়ে।

সিঙ্গাপুরে শরিফুল খুব জনপ্রিয় বনের মোষ তাড়ানো রাখাল হিসেবে। তিনি দেশে থাকা দক্ষ শ্রমশক্তিকে যুক্ত করেন সিঙ্গাপুরের কর্মবাজারে। এভাবেই সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গাপুরে দাঁড়িয়ে গেছেন তিনি। বাংলাদেশের শরিফুল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 23 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক