হোম
অপরাধ

বাংলাদেশের রেলের কর্মকর্তা-কর্মচারীদের অপকর্মের তালিকা দীর্ঘ হচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুলাই, ২০২০ ১১:০৫ পূর্বাহ্ণ

Bangladesh-Rail-way-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের রেলের কর্মকর্তা-কর্মচারীদের অপকর্মের তালিকা দীর্ঘ হচ্ছে । টিকিট কালোবাজারি, ট্রেনের তেল বা মূল্যবান যন্ত্রাংশ চুরি, টেন্ডার কিংবা নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের কতিপয় কর্মকর্তা-কর্মচারী। সে সঙ্গে আছে রেলওয়ের জমি দখল করে বিক্রি অথবা নিজ ক্ষমতাবলে দোকান নির্মাণের অভিযোগও। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা সন্ত্রাসীদের সঙ্গে সখ্য গড়ে তুলে মাত্র কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এসব অপকর্ম করে বেড়ালেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন না রেল কর্মকর্তারা। তবে কর্মকর্তারা বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে-তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ২৭ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী সেল ডিপোর উপ-সহকারী প্রকৌশলী (স্টোর) মো. ইউনুসের সহায়তায় অবৈধভাবে রেলের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাচারকালে ৪ জনকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর মধ্যে নিজ ক্ষমতাবলে মুচলেকা নিয়ে এক আসামিকে ছেড়ে দেয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান পরিদর্শক ইসরাফিল মৃধা। গ্রেফতার অপর তিনজনসহ রেল কর্মকর্তা মো. ইউনুসকে আসামি করে মামলা দায়ের করে আরএনবি। গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ইউনুসকে গ্রেফতারে সংশ্লিষ্ট দফতরে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে আরএনবি। কিন্তু এখনও পাহাড়তলীর সেল ডিপোয় বহাল আছেন উপ-সহকারী প্রকৌশলী (স্টোর) মো. ইউনুস। নিজ ক্ষমতাবলে এক আসামিকে ছেড়ে দেয়ার ঘটনায় আরএনবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান পরিদর্শক ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরএনবি সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ সংবাদ মাধ্যমকে বলেন, নিজ ক্ষমতাবলে আসামি ছেড়ে দেয়ার ঘটনায় আর এন বি’র প্রধান পরিদর্শক ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কারখানা শাখার চিফ ইন্সপেক্টর রেজওয়ানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। চুরি এবং আসামি ছেড়ে দেয়ার ঘটনা তদন্ত হচ্ছে। তিনি আরও জানান, চুরিতে সহায়তার অভিযোগে সেল ডিপোর উপ-সহকারী প্রকৌশলী (স্টোর) মোঃ ইউনুসকে গ্রেফতারের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে চিঠি লেখা হয়েছে। তবে এখন পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। তবে ইউনুসকে বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। এদিকে গত ১৩ জুন চট্টগ্রাম রেলস্টেশনের প্লাটফরম থেকে ৮টি আসনের ২টি ট্রেনের টিকিট এবং টিকিট বিক্রির ২ হাজার ২৫০ টাকাসহ গ্রেফতার করা হয় আরেফিন আহমেদ (২৮) নামে এক রেলওয়ে কর্মচারীকে। গ্রেফতার আরেফিন আহমেদ রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।

রেলওয়ে থানার ওসি মো. মোস্তাফিজ ভূঁইয়া যুগান্তরকে বলেন, স্টেশন এলাকায় কালোবাজারিতে টিকিট বিক্রির সময় হাতেনাতে আরেফিন আহমেদকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে জানা যায়, তিনি রেলওয়ের কর্মচারী। পাহাড়তলী কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত। বিষয়টি আমরা সংশ্লিষ্ট দফতরকে অবহিত করেছি। বর্তমানে আরেফিন আহমেদ কারাগারে রয়েছেন। এর আগে চাকরি দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে অলি উল্লাহ সুমন নামে এক রেলওয়ে কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ৪ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তিনি গ্রেফতারও হন। অলি উল্লাহ সুমন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

দুদক সূত্র জানায়, প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, মিজানুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে চাকরি দেয়ার নামে ৩ লাখ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ, বিভিন্ন ব্যাংক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অপরাধে রেলওয়ের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। তিনি ২০০৫ সালের ১৬ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দফতরে পিয়ন হিসেবে যোগদান করে। চট্টগ্রামে বেশিরভাগ রেলওয়ের জমি বেদখল হয়ে গেছে। দখলদারদের মধ্যে বেশিরভাগই রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী। আবার কোথাও কোথাও স্থানীয় রাজনৈতিক নেতা কিংবা সন্ত্রাসীদের সহায়তায় যৌথভাবে জমি দখলের ঘটনা ঘটেছে। রেলওয়ের দখলকৃত জমিতে ঠায় দাঁড়িয়ে আছে দোকানপাট, বহুতল ভবন, মৎস্য খামার। অধিকাংশ দখলদারের বিষয়ে নীরব রেলওয়ের কর্মকর্তারা। এ ছাড়া রেলের ডিপো থেকে তেল চুরি, টেন্ডার বাণিজ্যসহ নানা অপকর্মে কতিপয় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে বলে রেলওয়ের অফিসপাড়ায় প্রচার আছে।  শুধু পাহারতলী না দিনাজপুরের পার্বতীপুর সেন্টাল লোকোমটিভ ওয়ার্কশপেও চলছে দুর্নীতি ও যা তদন্ত করা জরুরী হয়ে পড়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক