হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের নির্বাচনের যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান সকল বিষয় পর্যবেক্ষণ করবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের নির্বাচনের যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান সকল বিষয় পর্যবেক্ষণ করবে। আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ গভীরভাবে মূল্যায়ন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে দেশটির দুটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে, অন্য পর্যবেক্ষকদের মতো শুধু কেন্দ্রে ভোট দেখেই দায় সারবে না যুক্তরাষ্ট্র। আগামী সাতই জানুয়ারির ভোটের আগে পরের সহিংসতা ও ত্রুটিগুলো মূল্যায়ন করতেই পাঠানো হয়েছে ছোট এই ‘যৌথ কারিগরী মূল্যায়ন দল’। তারা মনে করছেন, বাংলাদেশের অতীতের দুটি জাতীয় নির্বাচন দেশে বিদেশে নানা বিতর্ক তৈরি করেছে। এ কারণে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতেই যুক্তরাষ্ট্র নির্বাচনের সার্বিক পরিবেশকে এতোটা গুরুত্ব দিচ্ছে।

নির্বাচন কমিশন বলছে, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) আগামী নির্বাচনের সব কিছুই পর্যবেক্ষণ করবে। এ জন্য তাদেরকে অ্যাক্রিডেশন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “মোট ১২ জনের সব তথ্য ভেটিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকে আমরা ভোট পর্যবেক্ষণের অনুমতি দিয়েছি। এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচনের সকল বিষয় পর্যবেক্ষণ করবে। শুধু রাজনৈতিক সহিংসতা না, ভোটের আগে পরের সব পর্যবেক্ষণ তাদের রিপোর্টে থাকবে, জানান মি. দেবনাথ। বিজ্ঞপ্তিতে আই আর আই যা বলছেঃ শনিবার যুক্তরাষ্ট্রের আইআরআই তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে জন্য আইআরআই ও এনডিআই’র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে। এই প্রতিনিধি দলটি বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবে। অবস্থানকালে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে।

যেখানে আরও বলা হয়, এই পর্যবেক্ষক দল বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এরমধ্যে রয়েছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্ত-দলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। এছাড়া ভবিষ্যৎ নির্বাচনে যাতে সহিংসতা কমানো হয়, সেটার গঠনমূলক সুপারিশসহ একটি প্রতিবেদন ওই কারিগরি দল দেবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে গত আটই অক্টোবর থেকে চার দিন বাংলাদেশ সফর করেছিল এনডিআই ও আইআরইয়ের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক মিশন। নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলীম বলেন, যখন কোন বিদেশি পর্যবেক্ষক দল ভোট পর্যবেক্ষণে আসেন তখন তারা বড় কোন টিম পাঠান। তারা নির্বাচনের দিন সারাদেশের ভোটগ্রহণের সব চিত্র পর্যবেক্ষণ করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের এই দল শুধু ভোটের দিনের ভোটের চিত্র দেখতে আসছে না বলেও মনে করেন মি. আলীম।

যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ কী?
বাংলাদেশে ২০১৪ এবং ২০১৮ সালের দুটি জাতীয় সংসদ নির্বাচনের আগেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এই দুটি নির্বাচন নানা প্রশ্নের জন্ম দিলেও ভোটের পর এ নিয়ে খুব একটা তৎপরতা দেখা যায়নি দেশটির। তবে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হয় ২০২১ সালের ডিসেম্বরে। তখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাব ও ছয়জন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর বাংলাদেশে বিচারবহিবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা অনেকটাই কমে যায়। পরবর্তীতে নির্বাচনকে মাথায় রেখে চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির কথা জানায়। যেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলছেন, বাংলাদেশে নতুন করে একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়ার একটা সুযোগ ছিলো। হয়তো সেটি নিশ্চিত হচ্ছে না। সে কারণে এটির ওপর যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষক হিসেবে আর কারা আসছে?
বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে কয়েকটি দেশ, সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আবেদন করেছে। যার মধ্যে পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছে ১৫৬ জন। অন্যদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন চারটি সংস্থা ও ৩৪টি দেশের নির্বাচন কমিশনের ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ভোট পর্যবেক্ষণের। এর আগে নির্বাচনের চার মাস আগে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করলেও তারা শেষ পর্যন্ত পর্যবেক্ষণ না করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের মতো তারাও ভোট পর্যবেক্ষণে ছোট একটি টেকনিক্যাল টিম পাঠাবে। এর বাইরেও কয়েকটি দেশ থেকে ছোট ছোট টিম আসার কথা রয়েছে বাংলাদেশের এই ভোট পর্যবেক্ষণে। নির্বাচন কমিশন জানাচ্ছে, থাইল্যান্ড, নেপাল, ভারত, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ডাচ, ইরাক, ফিলিস্তিন, জর্জিয়া, উগান্ডা, নরওয়ে, বুলগেরিয়া, কঙ্গো থেকে আগামী সাতই জানুয়ারির ভোট পর্যবেক্ষণের আবেদন করেছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিবিসি বাংলাকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যাদেরকে ভেটিং করে দেয় তাদেরকে আমরা পর্যবেক্ষক হিসেবে অনুমতি দেই। বিদেশি পর্যবেক্ষকদের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করেই তারা পর্যবেক্ষণ করতে পারে’।

যুক্তরাষ্ট্রের সাথে অন্য পর্যবেক্ষকদের পার্থক্য যেখানেঃ সাতই জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করতে বিশ্বের কয়েকটি দেশ থেকে প্রতিনিধি দল আসলেও তারা শুধু নির্বাচনের দিন ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন। তবে যুক্তরাষ্ট্রের এনডিআই ও আইআরআই প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে থাকবেন ছয় থেকে আট সপ্তাহ। নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক ড. আব্দুল আলীম বলেন, যুক্তরাষ্ট্রের এনডিআই ও আইআরআই- নির্বাচন পূর্ব, ভোটের দিন ও নির্বাচন পরবর্তী সময়ের বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবে। তারা যদি শুধু নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসতো তাহলে বিশাল টিম পাঠাতো। মি. আলীম বলছেন, তারা ভোটের সার্বিক পরিবেশ দেখে যুক্তরাষ্ট্র সরকারকে একটি রিপোর্ট দিবে। তারা ভোট পর্যবেক্ষণ না, মূলত ভোটকে মূল্যায়ন করবে, যোগ করেন তিনি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, পর্যবেক্ষণ করে তারা একটা রিপোর্ট দেবে। এবং যাওয়ার আগে তারা হয়তো তা প্রকাশও করবে”। তাদের এই পর্যবেক্ষণকে ইতিবাচক হিসেবেই দেখছে নির্বাচন কমিশন, জানান মি. দেবনাথ। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, যখন কোন জায়গায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকে না, অর্থাৎ সব দলের অংশগ্রহণ থাকে না, আন্তর্জাতিক মানদণ্ডে যেসব ভোট নিয়ে প্রশ্ন থাকে; সেখানে পর্যবেক্ষক পাঠানোর বদলে কারিগরি টিম পাঠায় যুক্তরাষ্ট্রের এই সংস্থা দুটি।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক