হোম
অর্থনীতি

বাংলাদেশের ধানের বিশেষ জাতে ছড়াচ্ছে টুংরো ভাইরাস, প্রতিকার কী?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১ ৭:২৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের ধানের বিশেষ জাতে ছড়াচ্ছে টুংরো ভাইরাস, প্রতিকার কী? বিজ্ঞানীরা বলছেন উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ও কুমিল্লা এলাকায় ধানে টুংরো ভাইরাসের সংক্রমণ বাড়ছে, যা নিয়ে সতর্ক হওয়া উচিত। বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ নাজমুল বারী বলেছেন, গত কয়েকদিন আগেও তিনি রংপুরের কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি ধান গাছে টুংরো ভাইরাস দেখেছেন। মি. বারী এ ভাইরাসটি নিয়ে গত কয়েকমাস ধরেই কাজ করছেন। কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে নিয়েই তিনি কয়েকদিন আগে রংপুরের মিঠাপুকুরে কিছু এলাকা সরেজমিন দেখে এসেছেন।

টুংরো আক্রান্ত গাছ পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হয়।

টুংরো আক্রান্ত গাছ পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হয়।

আমরা কয়েকটি এলাকায় ধানক্ষেতে টুংরো ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি দেখেছি। এটি নিয়ে এখনি সতর্ক হওয়া উচিত। কারণ আমাদের কৃষকদের এ ভাইরাস দমন বা প্রতিকারের বিষয়ে জানাশোনা নেই বললেই চলে বলছিলেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ধানের ব্যাপক চাষ হয় এবং এ অঞ্চলে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে কৃষকদের স্বর্ণা ধানের জাত ব্যাপকভাবে জনপ্রিয়। এখন গবেষকরা বলছেন, যে যেসব এলাকায় এ ধানের জাত বেশি চাষ হচ্ছে সেখানেই টুংরো ভাইরাসের আক্রমণ বেশি হতে দেখা যাচ্ছে।

টুংরো ভাইরাস আসলে কী
সাধারণ আউশ ও আমন মৌসুমে এ ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, বাংলাদেশে আসলে ২/৩ বছর পরপরই বিস্তীর্ণ এলাকা জুড়ে রোগটি দেখা দেয় এবং এতে ফলন প্রচুর কমে যায়। সবুজ পাতা ফড়িং নামের একটি পোকা এই ভাইরাসের বাহক। একটি পোকা টুংরো আক্রান্ত গাছ থেকে রস শোষণ করলে তার পাকস্থলীতে ভাইরাসটি গিয়ে অসংখ্য ভাইরাসের জন্ম হয়। পরে এই পোকা যেসব সুস্থ গাছের রস শোষণ করে – তাতেই ভাইরাসটি ছড়াতে থাকে।
তবে ডঃ নাজমুল বারী বলছেন, একবারে পুরো জমির ধান এ ভাইরাসে আক্রান্ত হয়না।

১/২ টা গাছে হওয়া শুরু হয়। আক্রান্ত হলে গাছের রং কমলা হলুদ হয়ে যায় আর গাছগুলো বসে যায়। বেশি আক্রান্ত হলে সেই ধান গাছ থেকে আর কোন শীষ বের হয় না, বলছিলেন তিনি। কৃষি তথ্য সার্ভিস বলছে, আক্রান্ত ধান গাছ পাকা পর্যন্ত বাঁচতে পারে তবে আক্রমণ তীব্র হলে গাছগুলো শুকিয়ে মরার মত হয়ে যায়। আর হালকা ভাবে আক্রান্ত গাছ বেঁচে থাকে তবে তাতে ২-৩ সপ্তাহ পর ফুল আসে এবং ফলন অনেক কম হয়। এসব গাছে ধানের ছড়া আংশিক বের হয় এবং দানাগুলো কালো ও অপুষ্ট হয়। টুংরো ভাইরাস আক্রান্ত ধান গাছ কাটার পর তার মুড়ি ধানেও রোগের লক্ষণ প্রকাশ পায়।

কোন এলাকার ধানে টুংরো আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এবং কেনঃ কৃষি তথ্য সার্ভিস বলছে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর জেলায় টুংরোর প্রাদুর্ভাব হয়ে আসছে। তবে নাজমুল বারী বলছেন উত্তরাঞ্চলের ধান বেশি হয় এমন এলাকাগুলোতে এ রোগ বেশি হতে দেখা যাচ্ছে। আর এর বাইরে কুমিল্লায় অনেক জমির ধান এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ধান গবেষণা ইন্সটিটিউটের একজন বিজ্ঞানী বলছেন এ ভাইরাসটির ওষুধ নেই তাই প্রতিরোধই একমাত্র উপায়। মি. বারীর মতে কোনো এলাকায় একটি বিশেষ জাত দীর্ঘদিন ধরে আবাদ হলে সেখানকার জমিতে এ ভাইরাস প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে।

টুংরো প্রতিরোধে কৃষকদের সচেতনতার কথা বলছেন বিজ্ঞানীরা

উত্তরাঞ্চলের ভারতীয় স্বর্ণা জাতে ধান অনেক বেশি আবাদ হয়। এ জাতের ধান গাছেই টুংরো বেশি হচ্ছে, বলছেন তিনি। অর্থাৎ টুংরো ভাইরাসটি আসলে ধানের ভ্যারাইটি ও এলাকার উপর ভিত্তি করে বিস্তার লাভ করছে। মি. বারী বলছেন ভাইরাসটির সংক্রমণ বাড়ার আরেকটি কারণ হলো কৃষকরা এখনো জানেন না যে কিভাবে এটি দমন করা যাবে।

কিভাবে দমন করা সম্ভবঃ নাজমুল বারীর মতে অল্প গাছে আক্রান্ত হলেই সেগুলো উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। আর পোকাটিও মেরে ফেলতে হবে। কৃষি তথ্য সার্ভিস অবশ্য বলছে রোগ সহনশীল জাতের ধান চাষের দিকে কৃষকদের উৎসাহিত হতে হবে। এছাড়া হাত জাল দিয়ে বা অনুমোদিত কীটনাশক প্রয়োগ করে সবুজ পাতাফড়িং দমন করতে হবে। আলোক ফাঁদ ব্যবহার করে সবুজ পাতাফড়িং মেরে ফেলা যায়। টুংরো আক্রান্ত জমির আশে পাশে বীজতলা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 16 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 23 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক