admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
মোঃ মিলন সরদার, মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশ্বমানের উপযোগী স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ল্যাপটপ) কম্পিউটার এবং পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য মিনি কম্পিউটার (ট্যাবলেট) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা।
উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত একের পর এক ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার সম্পর্কে বোঝার ক্ষমতা বিএনপির নাই। এসময় সাংসদ পংকজ নাথ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২২২ টি ও প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ১০৯ টি কম্পিউটার বিতরণ করেন। রবিবার দুপুরে কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সরোজ দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউনিয়ন চেয়ারম্যান হারুন মোল্লা, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।