admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা সাভার থেকেঃ সাভারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান রাজীব। ল্যাবরেটরি কলেজের মিলনায়তনে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বইটি বিতরণ করেন।
বৃহস্পতিবার দুপুরে সাভার ল্যাবরেটরি কলেজের প্রিন্সিপাল মোঃ জাহাঙ্গীর আলম ও সাভার ব্যাংক কলোনী মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আরাফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন তিনি।এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে জাতীর পিতা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এই বইটি বিশেষভাবে পড়ার অনুরোধ জানান।
রাজীব বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের পথ চলার আলোকবর্তিকা। তার আদর্শকে জেনে নিজের মধ্যে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শকে সমুন্নত রেখে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন হচ্ছে আজ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বহুমাত্রিক নেতৃত্বের কারণেই আজ আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।
সাভার ল্যাবরেটরি কলেজ শাখা ছাত্রলীগের নয়া কমিটির সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি। প্রধান বক্তা ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তাপস চক্রবর্তী, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সাভার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিঠুন সরকার, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌর যুবলীগ নেতা রাজীম ভূইয়া মিশু, সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপু প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি। অনুষ্ঠানে ল্যাবরেটরি কলেজ শাখা ছাত্রলীগের নয়া কমিটির ঘোষণা করা হয়। সাভার ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী শেখ মেহেদি হাসান সভাপতি নির্বাচিত হয়েছে। আবু সাঈদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্পন্দন সাহা। ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন।