admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ১৬ ডিসেম্বর ২০২২খ্রিঃ বগুড়ার আদমদীঘিতে মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯টায় হাই স্কুল মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সংকর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়রম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। উপজেলা কৃষি অফিমার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধ আজমল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান।
মুক্তিযোদ্ধাদের আরও সম্মানিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শরীর চর্চায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।