admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম তালুকদার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) সোয়া ৪টার দিকে দুপচাঁচিয়ার সিএ অফিসের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। জাপার প্রার্থী নুরুল ইসলাম মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলামের ছেলে মারুফ ইসলাম তালুকদার বলেন, বাবা বিকাল সোয়া ৪টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আদমদীঘি যাওয়ার জন্য বের হন। এসময় চালক, পিএস ও আমার ছোট ভাই ওই গাড়িতে ছিলেন।
সিএ অফিসের সামনে পৌছাঁলে আদমদীঘি থেকে বগুড়াগামী একটি ট্রাক বাবার গাড়িকে ধাক্কা দেয়। এতে আমার বাবা মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া অন্যরাও আহত হয়েছেন। বাবাকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।