admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৩ ৫:৪১ পূর্বাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ লাইন্স প্যারেড গাউন্ডে জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্ময়ে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন( রবিবার) বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্ময়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়। এ সময় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্র অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে দিন-নির্দেশনা প্রদান করেন। সেইসাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সবশেষে পুলিশ লাইন্সের ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, মেস ও পুলিশ লাইন্সে স্থাপিত বিভিন্ন শাখা পরিদর্শন করা হয়।আরও উপস্হিত ছিলেন বগুড়া জেলা পুলিশের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ।