admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলাইউনিয়ন হতে আব্দুল মোমিন (২৮) নামে এক ফায়ার সার্ভিসের কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি(মঙ্গলবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল মোমিনের নিজ বাড়ির শয়ন ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মোমিন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ছিলেন। আব্দুল মোমিন এর দ্বিতীয় স্ত্রী শাহানা বেগম অভিযোগ করেছেন, তাঁর স্বামী আব্দুল মোমিনকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আব্দুল মোমিন এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে হত্যা না আত্মহত্যা। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।তিনি আরও জানান, নিহত মোমিনে পক্ষে বাদি হওয়ার জন্য একাধিক ব্যক্তি দাবী করছে তবে তাদের কাগজপত্র যাচাই করা হচ্ছে। যার কাগজপত্র সঠিক পাওয়া যাবে তাকে মামলার বাদি হিসাবে গণ্য করা হবে।
প্রসঙ্গতঃ গত ১৯ ফেব্রুয়ারি জয়পুরহাটের একটি আবদ্ধ ঘর থেকে সাংবাদিকদের সহযোগীতায় আব্দুল মোমিনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আব্দুল মোনিনকে জিম্মায় নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর পিতা। ওই সময় রেকর্ডকৃত ভিডিওতে আব্দুল মোমিন আশংকা করে বলেছিলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হতে পারে। মোমিন আশংকা করে বলেছিলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।