admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
শাহজাহন আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া’র সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ রুবেল এর সভাপতিত্বে ও সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাংবাদিক পবন রায়, আতিক রহমান, সোহেল আক্তার মিঠু, সাজু মিয়া,
খালিদ হাসান, সোহেল রানা মিন্টু, রশিদুর রহমান রানা, ফাহিমা আক্তার, কামরুল ইসলাম, সাইদুর রহমান সাজু, আনিসুর রহমান মিটু প্রমুখ।
নবাগত ইউএনও তাহমিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সাংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি, অবৈধ সরকারি ভূমি দখল, বালু উত্তোলন, মাটির টপ সোয়েল উত্তোলন বন্ধে ও একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিএম মিজান, শাহজাহান আলী, মিজানুর রহমান মিজান, আব্দুল বাছেদ, এসআই সুমন, আব্দুর রহিম, জাহিদ হাসান, তাহেরা জামান লিপিসহ উপজেলার বিভিন্ন পেশ ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।