admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় কলাবাগান থেকে সাইদুল ইসলাম (৫০) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১শে আগস্ট (বৃহস্পতিবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের একটি কলা বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সাইদুল ইসলাম উপজেলার চকপাড়া গ্রামের উত্তার পাড়ার তবিবর রহমানের ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।এসব তথ্য নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইন্সপেক্টর আশিক ইকবাল।
নিহত সাইদুলের ছোট ভাই শাকিব মিয়া বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তাঁর ভাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন।তাঁর মোবাইল ফোনে বেশ কয়েক বার কল করা হলেও তিনি ফোন রিসিব করেননি। সকালে মাঝপসড়া গ্রামে তাঁর শ্বশুর বাড়ি সংলগ্ন কলা বাগানে লাশ পড়ে থাকতে দেখেন স্হানীয়রা।
নিহতের আর এক ছোট ভাই স্বাধীন মিয়া জানান, আমার বড় ভাই সাইদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত দুই বছর আগে পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন।বিয়ের ৬ মাস পর শ্বশুর মোত্তালেব জমি বিক্রি করতে চাইলে আমার ভাই কিনতে চান। সেই মোতাবেক জমির টাকাও পরিশোধ করেন। কিন্তু তারঁ শ্বশুর তাকে আজ অবধি জমি দলিল সম্পাদন করে দেননি। এ নিয়ে তাদের উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আমার ভাবি ও ভাইয়ের মধ্যেও এ নিয়ে মাঝে মধ্যেই দ্বন্দ্ব হতো।আবশেষে আজ বৃহস্পতিবার ঐ জমির সম্পাদনের কথা ছিল।
স্বাধীন আরও জানান,চলতি আগস্ট মাসের ১৩ তারিখে ভাবি নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে ফোরপোষ ও মহরানা টাকা দবি করে লিগ্যাল এইড অভিযোগ দিয়েছেন। আমার ধারণা ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও তার শ্বশুর মোত্তালেব হোসেন পালাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইন্সপেক্টর আশিক ইকবাল বলেন, খবর পেয়ে সকালেই আমারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্হল থেকে একটি মোবাইল ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। তবে লাশের শরীরে একাধিক চিহ্ন আছে। আমরা এটি হত্যাকান্ড মনে করেই তদন্ত শুরু করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, কলা বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে কলা বাগানের ভেতর ফেলে রেখে গিয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।