admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় খুকি বেগম(৮১) বছর বয়সী এক নারীর দুই পা কাটা বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছ থানা পুলিশ। খুকি বেগম ওই এলাকার খোরশেদ আলীর স্ত্রী।
০৪ আগস্ট(শুক্রবার) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুর পাড় এলাকার একটি লিচু বাগান থেকে খুকির লাশ উদ্ধার করা হয়।
খুকির পরিবারের লোকজন জানান,গত বুধবার( ১ আগস্ট) বিকালে খুকি বেগম বাড়ি থেকে বের হন। এরপর সে আর বাড়ি ফিরেনি।আজ শুক্রবার দুপুরে লোকমুখে ছড়িয়ে পড়ে খুকি বেগমের বস্তাবন্দি অর্ধগলিত লাশ তার নিজ বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে একটি লিচু বাগানে পড়ে আছে।সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্হলে পৌঁছে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্হানীয়রা আরও জানান, স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রায় ৩০ (ত্রিশ) বছর যাবত স্বামী থেকে আলাদা থাকতেন খুকি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খুকির মরদেহ উদ্ধারের সময় দেখা গেছে লাশের দুই পা বিচ্ছিন্ন। এর মধ্যে পাশের পুকুর থেকে একটি পা উদ্ধার করা হয়েছে। অপর পা উদ্ধারের চেষ্টা চলছে। এ নৃশংস হত্যাকান্ডের কারণ জানা যায়নি। তবে আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশ মাঠে রয়েছে।