admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় বজ্রপাতে রহমত আলী জোহা(১০) নামের এক শিশুর মারা গেছে। ১১ মে(বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে বগুড়ার ধনুট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়সিং গ্রামে এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত জোহা ওই গ্রামের আমল বাদশা মন্ডলের ছেলে এবং রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির শিক্ষার্থী। ধনুট থানার এসআই হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
স্হানীয়দের বরাত দিয়ে তিনি জানান,বাদশা মন্ডলের বাড়ির উঠানে খড় বিছানো ছিল।বিকালে আকাশে মেঘ দেখে বাদশা মন্ডল ও তার স্ত্রী খড়গুলো তুলে নিয়ে পালা করছিলেন। ওই সময় উঠানে তাদের কাজে সহযোগিতা করছিল জোহা। হঠাৎ সেখানে বজ্রপাত হলে আহত হয় জোহা।
পরে জোহাকে অহত অবস্হায় উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বজ্রপাতে শিশু জোহার বাবা আলম বাদশা মন্ডল ও মা সুন্দরী বেগম সামান্য আহত হয়েছে। এ বিষয়ে ধনুট উপজেলার নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্হল পরিদর্শন করেছি।সেখানে ত্রাণ ও দুযোর্গ ব্যবস্হাপনা তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।