admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা মোঃ আঃ রহিম (৩২) বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ গ্রেফতার হয়েছেন।
গত ১৫ জুন রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডিবি বগুড়ার একটি চৌকস টিম নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিশিন্দারা চকরপাড়া এলাকার মৃত আঃ রহমানের ছেলে মোঃ আঃ রহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে রহিম স্বীকার করে, তার বসতঘরের শয়নকক্ষে একটি অবৈধ বিদেশি পিস্তল লুকানো আছে। পরে ডিবি টিম তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে।
রহিমের নিজ বাড়ির উত্তর-পূর্ব কোণে শয়নকক্ষে খাটের নিচে গাঢ় গোলাপি রঙের টিস্যু ব্যাগের মধ্যে থাকা সাদা পলিথিনে মোড়ানো ও টিয়া রঙের সুতি কাপড়ে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়: ১টি বিদেশি পিস্তল ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি ১টি পিস্তলের ম্যাগাজিন ডিবি সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত রহিমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ মোট ৩টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||