admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে র্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে,নার্গিস হত্যা মামলার আসামি মোঃ আনারুল ব্যাপারী (৪০) কে গ্রেফতার করা হয়েছে। সে গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়াদিগর এলাকার বাসিন্দা।
শনিবার(২ সেপ্টেম্বর) র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সোনাতলা উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে, আনারুলের স্ত্রী শারমিনের বড় বোন নার্গিস ও নার্গিসের স্বামী রেজাউল করিমের প্ররোচনায় আনারুলকে তালাক দেয়। সেই সাথে নার্গিস ও রেজাউল মিলে আনারুলের স্ত্রী শারমিনকে বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছিল যেন শারমিনের সাথে পুনরায় আনারুলের বিয়ে হওয়ার পথ একেবারে বন্ধ হয়ে যায়। এ ঘটনায় মানসিক কষ্ট ও তীব্র ক্ষোভের বশবর্তী হয়ে নার্গিসকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে আনারুল ।