admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দীতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল হোসেন (৫৫) মামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার(২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষক তোফাজ্জল হোসেন সারিয়াকান্দি উপজেলাধীন গোয়াল বাতান এলাকার মৃত তফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। আজ বুধবার(২৬ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড্রেন কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।
র্যাব-১২ বগুড়ার এই কর্মকর্তা জানান,গত ১৭ এপ্রিল ৫ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী তোফাজ্জল হোসেনের বাড়িতে খেলতে যায়।খেলাধুলার করার এক পর্যায়ে তোফাজ্জল হোসেন সু-কৌশলে ওই শিক্ষার্থীকে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৮ এপ্রিল তোফাজ্জল হোসেনকে একমাত্র আাসমি করে সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই তোফাজ্জল আত্নগোপন করেন। পালাতক তোফাজ্জলকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাবেও কাজ শুরু করে। পরে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি তোফাজ্জলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।