admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৬৯ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
১৮ ফেব্রুয়ারি (রোববার) বিকাল সাড়ে ৩টা,থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড এর চকসূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯ বেতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই পাঁচজন মাদক ব্যবসায়ী হলো- বগুড়া সদরের কামারগাড়ী এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে মোঃ রাহাত হোসেন (৪২) ও পূর্ব পালশার মৃত আবু বক্করের ছেলে মোঃ নুর আমিন (৩৪), গাবতলীর সুখানপুকুরের সাজু মিয়ার ছেলে মেঃ বিপ্লব মিয়া (২৭), একই এলাকার মৃত জবেদ আলী প্রামাণিকের ছেলে মোঃ রঞ্জু মিয়া (৩৬) ও সারিয়াকান্দির ধাপ কালতলার মৃত শহিদুলের ছেলে মোঃ সালাউদ্দিন(২৮)।
সোমবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া সদরের ৪ নং ওয়ার্ড এলাকায় কিছু ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।
একপর্যায়ে রোববার বিকাল সাড়ে ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা অভিযানে চকসূত্রাপুর থেকে ওই পাঁচজন কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ৬ টি মোবাইল ও সীমকার্ডসহ নগদ ১৪ হাজার ৫৮৫ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান,গ্রেফতারকৃত ওই পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।