admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ২২,২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ২৬ জুন (সোমবার) ভোরে র্যাব-১২ বগুড়া, এর একটি চৌকস টিম শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২২,২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-
লালমনিরহাট জেলার আদিতমারী থানার দূর্গাপুর এলাকার মৃত- আশরাফুল ইসলাম (৪০) একাই এলাকার মৃত-মোজাফ্ফর হোসেন এর ছেলে মোঃ ফিরোজ ইসলাম (২২)।
সিপিসি-৩, র্যাব-১২, বগুড়া কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান,লালমনিরহাট হতে ঢাকাগামী একটি পিকআপে বিশেষ কায়দায় গাজাঁ বহনকালে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালী বিমান মোড়স্হ মাহথীর হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গার উপর অভিমান পরিচালনা করে আশরাফুল ও ফিরোজকে ২২.২ কেজি গাঁজা,একটি পিকআপ, দিইটি মোবাইল, দুইটি সীমকার্ডসক তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা
দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।