admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগের তার অপসারণ করতে গিয়ে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ওই গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে। তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া ও মেরামতের কাজ করতেন।
জানা গেছে, উপজেলার উজ্জলতা গ্রামের বিদ্যুৎমিস্ত্রি আনিছুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার গ্রামের জনৈক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক সংযোগ পুরাতন খুঁটি থেকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।।