admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে জিন্নাহ মিয়া (২৮)নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া পৌরসভার বড় কুমিড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার খোরশেদ মিয়ার ছেলে। জিন্নাহ চট্টগ্রামে দর্জির কাজ করতেন।এই ঘটনায় অভিযুক্ত আবুল খায়েরের ছেলা জেলহক পালাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) শাহিনুজ্জামান।
স্হানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,কয়েক বছর পর বাড়িতে আসে জিন্নাহ। তুচ্ছ ঘটনা নিয়ে গত সপ্তাহে জিন্নার মায়ের সাথে অভিযুক্ত জেলহকের সাথে বাকবিতন্ডা হয়।
এই ঘটনা নিয়ে জিনাহ জেলহকের বাড়িতে গিয়ে জানতে চাইলে আবারও বাকবিতন্ডা হয়। এসময় জেলহক ধারালো অস্ত্র দিয়ে জিন্নাহকে আঘাত করে। পরে তাকে আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে।এ ঘটনায় মামলা দয়ের প্রক্রিয়াধীন।