হোম
অপরাধ

বগুড়ায় প্রচারণাকালে প্রার্থীর কাছে পাওনা টাকা চাওয়ায় ভোটারকে মারপিট!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩ ৪:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

 মিরু হাসান,স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস স্বাধীন ফিরোজের (ঈগল প্রতীক) প্রচারণাকালে পাওনা টাকা চাওয়ায় এক ভোটারকে মারপিটের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রামের রফিকুল ইসলাম আনজু নামের এক ব্যক্তি থানায় এই অভিযোগ করেন।

তবে প্রার্থী ফেরদৌস স্বাধীন ফিরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, তার কর্মী-সমর্থকের ওপর হামলার ঘটনায় তিনিও থানায় পাল্টা অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় ফেরদৌস স্বাধীন তার কর্মী সমর্থকদের নিয়ে বিহিগ্রাম স্কুল এলাকায় ঈগল প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় পাওনাদার রফিকুল ইসলাম আনজু ওই প্রার্থীর কাছে পাওনা টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। সেখানে তর্কবিতর্কের একপর্যায়ে প্রার্থী ফেরদৌস স্বাধীনের সমর্থক আফজাল হোসেন তাকে ধাক্কা মেরে ফেলে দেন। এতে তার ছেলে আরিফুল ইসলাম আলিফ বাবাকে (আনজু) রক্ষার জন্য এগিয়ে এলে ঈগল প্রতীকের অজ্ঞাতনামা আরও কয়েকজন কর্মী-সমর্থক লাঠিসোটা দিয়ে তাকেও এলোপাথাড়ি মারপিট করে আহত করেন। আহত আলিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগকারী রফিকুল ইসলাম আনজু বলেন, আমার মেয়ের চাকরির জন্য ফেরদৌস স্বাধীন ফিরোজকে ৮-১০ বছর আগে দুই লাখ টাকা প্রদান করি। পরবর্তীতে তিনি আমার মেয়েকে চাকরি দিতে ব্যর্থ হন। টাকা চাইতে গেলে তালবাহনা করতেন। তিনি এলাকায় ভোট করতে এসেছেন শুনে তার কাছে টাকা চাইতে গেলে আমাদের মারপিট করেন।

তবে ফেরদৌস স্বাধীন ফিরোজ বলেন, আনজু চাকরির জন্য আমাকে কোনো টাকা পয়সা দেননি। বরং নির্বাচনী প্রচারণাকালে তারা আমার এক সমর্থককে মারপিট এবং ছয়টি মোটরসাইকেল ভেঙে ফেলেছেন। তারা টাকা পেলে মামলা করতে পারেন। কিন্তু তারা প্রতিপক্ষ প্রার্থীর ভোট করছেন, এজন্য ভোটের মাঠে আমার জনপ্রিয়তা নষ্ট করতে এমন ঘটনা ঘটিয়েছেন। কর্মী-সমর্থকের ওপর হামলার ঘটনায় আমিও থানায় অভিযোগ করেছি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 9 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক