admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার পৌর পার্কে বার্মিজ চাকুসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।২৪ আগস্ট (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পৌর পার্কের সামনে থেকে বার্মিজ চাকুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া শহরের সূত্রাপুর এলাকার মাহমুূদ হাসান(১৯) এবং একই এলাকার জিহাদ শেখ(১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, পৌর পার্কে দীর্ঘদিন ধরে প্রেমিক যুগলকে চাকু দিয়ে ভয়- ভীতি দেখিয়ে তারা চাঁদাবাজি করে আসছিল। আজ বৃহস্পতিবার তারা আবাও চাঁদাবাজি করতে আসে। গোপনে এই সাংবাদের ভিত্তিতে সদর থানা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ সুমন মিয়ার নেতৃত্বে এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম পৌর পার্কের সমনে থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি বার্মিজ চাকু উদ্ধারসহ জব্দ করে।
সদর ফাঁড়ির ইনচার্জ সুমন মিয়া জানান,গ্রেফতারকৃত ওই দুই যুবক দীর্ঘদিন যাবৎ পৌর পার্কে আগত প্রেমিক যুগলদের চাকু দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।