admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বিএনপি-জামায়াতে ডাকা ২য় দফায় অবরোধে বগুড়ায় সংঘর্ষে যানবহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার সকাল সোয়া ৮ টার দিকে বগুড়া জেলা সদরে ঢাকা-,বগুড়া মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়াশেল ছুঁড়লে অবরোধকারীরা পাল্টা ককটেল বিস্ফোরণ করে।এ সময় “পুলিশের রবার বুলেটে'” বিএনপির ৪ জন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের পক্ষ থেকে অবরোধ বিরোধী কর্মসূচি পালন করা হয়েছে।
আহতদের মধ্যে একজন হলেন- মোঃ মাহবুব আলম। তিনি বগুড়া পৌর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য। বাকি তিন জনের নাম এখনও জানা যায়নি।মাহবুব আলম বর্তমানে স্হানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।জানা গেছে, বগুড়া সদরের তেলিপুকুর এলাকার মহাসড়কে অবরোধের সমর্থনে জেলা বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেয়। সকাল ৮ টার দিকে রংপুর দিক থেকে আসা কয়েটি গাড়ি পুলিশী পাহাড়ায় ঢাকার দিকে যাচ্ছিল।
এ সময় অবরোধকারীরা গাড়িতে এলোপাতাড়ি হামলা করে। হামলায় প্রায় ৭ থেকে ৮ টি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করা হয়। এর মধ্যে শিশুখাদ্য পরিবহনের গাড়ি, কাভার্ড ভ্যান ও ট্রাক ছিল।পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়।তখন বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সড়ে যায়।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে পুলিশের গুলিতে তাদের ৪ জন নেতাকর্মী আহত হয়েছে। তবে পুলিশ কোনো গুলি চালয়নি বলে দাবি করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, অবরোধকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়েছে।
তাদের নিক্ষেপ করা ককটেলে নিজেরাই আহত হয়েছে। গুলি করার কোনো প্রশ্নই আসেনা।বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, তেলিপুকুর এলাকায় অবরোধকারীদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।