admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে সদরের মানিকচক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ীর বাসুদেবপুর ডাংগা এলাকার মনছুর আলীর ছেলে আব্দুল আজিজ (৫০) ও রংপুর জেলার বদরগঞ্জের মোল্লাপাড়া এলাকার ফেরাজন হোসেনের ছেলে জাহিদ হাসান (২৩)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মজিবর রহমান। স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, একটি চালবোঝাই ট্রাকে সঙ্গে একটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই ট্রাকের চালক গুরুত্বর আহত। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।