admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদিঘী স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে এই ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
আদমদিঘী স্টেশন মাষ্টার রবিউল ইসলাম জানান,শুক্রবার সকাল সাড়ে ৬টায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী-২১ আপ পদ্মরাগ ট্রেনটি আদমদীঘি স্টেশনে থামে। এখানে যাত্রী নামা উঠা শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই স্টেশন প্লাটফর্মের পূর্ব সাইন বোর্ডের পাশে ওই ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত লোকটি মারা যায়। তবে ঘন কুয়াশার কারণে রেললাইন পারাপরের সময় এ ঘটনা ঘটেছে বলে স্হানীয়রা জানান।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা রয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।