admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
মিরু হাসান,বগুড়া থেকে: বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিন অবরোধের শেষ দিনে বগুড়ায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অগিকাণ্ডে ট্রাকের সামনের অংশ পুড়ে গিয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ট্রাকের ড্রাইভার নূর বলেন, ট্রাকটি পরিষ্কারের জন্য গ্যারেজ থেকে পাশের গ্যারেজে নিয়ে যাচ্ছিলাম। তখন রাস্তায় ৬-৭ জন যুবক দেখে আমি ট্রাক রাস্তার পাশে সাইড করি। এমন সময় তারা দৌঁড়ে এসে বোতলে করে পেট্রোল দিয়ে গাড়িয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।