হোম
অপরাধ

বগুড়ায় টিকটক ভিডিওতে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে পাঁচ জন আটক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২১ ৮:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ায় টিকটক ভিডিওতে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে পাঁচ জন আটক। পুলিশ বলছে তারা টিকটক ভিডিওতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন। বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তাদেরকে জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। আটকৃতদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্র। তবে পুলিশ দাবি করছে, এদের সবার বয়সই আঠারোর উর্দ্ধে। ঢাকায় পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হচ্ছে, এদেরকে গত রাতে অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কী ব্যবস্থা হচ্ছে?
আটক পাঁচ জনকে বগুড়া সদর থানাতেই রাখা হয়েছে এখন পর্যন্ত। সেখানকার পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ঢাকায় পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি বলছে, তাদের কাছে এক ব্যক্তির পাঠানো ফেসবুক মেসেজের সূত্র ধরে তারা বগুড়ার পুলিশ এই পাঁচজনকে আটক করেছে।

কোন আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে, এ ব্যাপারে বগুড়ার পুলিশ এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে দুটি আইনের কথা উল্লেখ করা হয়, এর একটি হচ্ছে ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম. ফ্ল্যাগও অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’ যেটি মূলত বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীকসমূহের সম্মান সুরক্ষিত রাখতে প্রণীত একটি আইন।

টিকটকের ভিডিওতে যা আছেঃ টিকটকের যে ভিডিওটির জের ধরে পাঁচজনকে আটক করা হয়, সেটিকেও সংবাদ বিজ্ঞপ্তির সাথে পাঠিয়েছে পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা। এতে দেখা যায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারের সামনে সটান দাঁড়িয়ে পাঁচ জন ব্যক্তি একটি হিন্দি ভাষার গানের সাথে ঠোঁট মেলাচ্ছেন। ওই ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে একজন লিখেছেন, স্কুল খোলার শিক্ষক বললেন, “বাচ্চারা জাতীয় সঙ্গীত গাও। বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয় দ্রুত বিদ্যালয় খুলে দেবার উপায় খুঁজছে বলে খবর বেরিয়েছে পত্র পত্রিকায়।

টিকটক কীঃ ভিডিও তৈরি ও শেয়ার করার একটি অ্যাপ টিকটক। চীনের তৈরি এই অ্যাপটি বাংলাদেশসহ বিশ্বজুড়েই তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এটিকে নিয়ে বিতর্কও কম নেই। বিশ্বব্যাপী অ্যাপ ডাউনলোড চার্টের শীর্ষের দিকে রয়েছে টিকটক। টিকটকের তথ্য অনুযায়ী, সারা বিশ্বব্যাপী আশি কোটি মানুষ এটি ব্যবহার করছে। সম্প্রতি বাংলাদেশে টিকটকসহ অন্যান্য ক্ষতিকর অ্যাপ কেন বন্ধ করা হবে না সে বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেমসগুলো সাময়িক বন্ধ ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 10 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 10 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 11 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক