admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ার আদমদীঘিতে পাঁচ লিটার চোলাই মদসহ এধাধিক মাদক মামলার আসামি হাসান প্রামানিককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় আদমদীঘির আল শাফি ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টারের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসান প্রামানিক আদমদীঘির সুদিন প্রামানিকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক আবু হাসান বাদি হয়ে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, রোবার সন্ধ্যায় আদমদীঘি সদরের আল শাফি ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টারের সামনে মদ বেচাকেনা চলছে। এমন সংবাদে পুলিশের একটি টিম ওয়ি জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী হাসান প্রামানিককে গ্রেফতার ও তার কাছ থেকে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে।
