admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রায় আড়াইশোর বেশি বাড়িতে চাঁদা দাবি করে সন্তান অপহরণের হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোস্টার লাগানোর ঘটনার আসামি রবিউল ইসলাম (২৩) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ নভেম্বর (বুধবার) দিবাগত রাত আড়াইটার দিকে গোপণ তথ্যের ভিত্তিতে বগুড়ার কাহালু উপজেলাধীন বিষ্ণুপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে মোঃ রবিউল ইসলামকে তার নিজ তার থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রবিউল। পোস্টার লাগানোর জন্য রাত ২টা থেকে ৫টা পর্যন্ত সময়কে বেছে নেয় সে। এই ঘটনায় সে ছাড়া, আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।
এর আগে, গেলো পহেলা অক্টোবর জেলার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামে পোস্টার সাটিয়ে সন্তান অপহরণের দাবিতে আতংক ছড়িয়ে পড়ে পুরেো গ্রামে। পোস্টারে বাড়ির মালিকের আর্থিক ও পারিবারিক অবস্থা বিবেচনা করে সর্বনিম্ন ২শ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
বাড়ি বাড়ি দেয়ালে পোস্টার লাগানোতে বলা হয়, ‘টাকা ৬ তারিখের মধ্যে নির্দিষ্ট নয়া পুকুরপাড়ে সোলার প্যানেলের নিচে বাক্সে স্থানে দিতে হবে। টাকা না দিলে আগামী ৭ তারিখের পর ছেলেমেয়ে হারিয়ে গেলে কোনো কিছু করার থাকবে না।
১৬ নভেম্বর(বৃহস্পতিবার) সন্ধ্যায় কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজে এক প্রেস ব্রিফিংয়ে রবিউলের গ্রেফতারের বিষয়টি নিশিত করেছেন।