হোম
অপরাধ

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকে নোটিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে মাহফুজুল হক টিকনসহ উপজেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. কে. এম হুমায়ুন কবিরের দলীয় প্যাডে স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর হেনা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মধ্যে চাঁদাবাজ ও অনৈতিক কর্মকান্ডে জড়িতদের সম্পর্কে কঠোর বার্তা দিয়েছেন। দলে কোন অপরাধীদের স্থান হবে না। যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন- জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপি সহ-সভাপতি কামরুল ইসলাম মধু ও ফরিদুল হক মুক্তা।

মাহফুজুল হক টিকনকে দেওয়া নোটিশে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা লংঘন করেছেন। আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে। তাই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটা এই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হলো।

অপরদিকে কামরুল ইসলাম মধু ও ফরিদুল হক মুক্তাকে দেওয়া নোটিশে বলা হয়, আপনারা মামলা রুজু না করেই আপনাদের ব্যক্তিগত ফেসবুকে আসামীদের নাম প্রকাশ করেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এবং সেইসঙ্গে আপনাদের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে। তাই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটা এই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হলো।

জানা যায়, আদমদীঘিতে গত আগষ্ট মাসে ২১ ও ২৫ তারিখে বিএনপি ও যুবদল অফিস ভাংচুর ও বিস্ফোরণ আইনে অজ্ঞাতসহ ছয়শত আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থানায় দুটি মামলা দায়ের হয়। গ্রেপ্তার আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর এই সুযোগ কাজে লগিয়েছে কয়েকজন বিএনপির নেতা। আওয়ামী লীগের নেতাদের মামলা সংক্রান্ত ঘটনায় ভয়ভীতি ও হুমকি-ধামকি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগ উঠে এসেছে৷

কয়েকদিন আগে জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে শামিম নামের এক ব্যক্তিকে মামলা থেকে বাদ দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ আসে। ইতিমধ্যে তাদের কথোপোকথনের একটি অডিও রেকর্ড ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ে। এতে করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে বগুড়া জেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ দেন শামিমের মামা শফিকুল ইসলাম।

এদিকে উপজেলা বিএনপি সহ-সভাপতি কামরুল ইসলাম মধু ও সহ-সভাপতি ফরিদুল হক মুক্তা তাদের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত ফেসবুকে মামলা রজু না করে আসামীদের নাম প্রকাশ করেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এবং সেইসঙ্গে তাদের দুইজনের নামে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এতে বিভিন্ন শ্রেণির পেশার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন তাঁরা। ফলে এমন কর্মকান্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি’র জেলা সাধারণ সম্পাদক আলী আজগর হেনা।

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. কে. এম হুমায়ুন কবির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা তাঁরা লঙ্ঘন করেছেন। চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যা দলের জন্য হানিকর ও শৃঙ্খলা ভঙ্গের সামিল তাদেরকে কারণ দর্শানো নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 6 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 21 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 23 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক