admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে গোলাপি বেগম(৫০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দুই সন্তানের জননী গোলাপি বেগম(৫০) দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
নিহত ওই গৃহবধুর স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার মাগরিবের নামাজ পর বাসায় এসে শয়নকক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোন অভিযোগ দেয়নি পরিবার। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।