মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ
বগুড়া শিবগঞ্জ উপজেলা মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কে পূর্ব পার্শ্বে জনৈক আব্দুল ওয়াহেদের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মোকামতলা -টু-বগুড়া নামক স্থানে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোকামতলা -টু-বগুড়া মহাসড়কের জনৈক আব্দুল ওয়াহেদের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী দোলাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আবেদ আলী (৪০), ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন, পূর্ব ফুলমতী যোগীপাড়া গ্রামের মৃত হযরত আলী, ছেলে মোঃ রাসেল মিয়া (২৮)।
এ বিষয়ে সান্তাহার “খ”সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি কোমরে পেছিয়ে গাঁজা পাচারকালে দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।