admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: ওজনে ডিজেল কম দেওয়ায় বগুড়ায় এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের স্টেশন রোড মিতালি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া।
তিনি বলেন, মিতালি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় তারা ডিজেল প্রতি লিটারে ৩৪০ মিলিগ্রাম কম দিচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সারাদেশে প্রায় প্রতিটি পেট্রোল পাম্প মালিকরা সাধারণ মানুষদের ঠোকিয়ে আছে দেখার কেউ নাই।