হোম
তথ্য ও প্রযুক্তি

ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ডিএসএলআরের দিন শেষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ৮:৫৯ পূর্বাহ্ণ

smart-phone-mknewsbd

ফাইল ছবি

ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ডিএসএলআরের দিন শেষ ৪৮ মেগাপিক্সেল এখন অতীত। বাজার কাঁপাতে এসে গেছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। তবে তা কতদিন টিকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, স্যামসাং এনে ফেলেছে এমন এক প্রযুক্তি যা শুনলে আপনি হাঁ হয়ে যাবেন। আর তা হলো ১০৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। স্মার্টফোন ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই নয়া সেন্সর। পোশাকি নাম, ‘আইসোসেল ব্রাইট এইচএমএক্স’। কম আলোয় নাকি এই ক্যামেরায় দুর্দান্ত ছবি উঠবে। প্রথমে শোনা যাচ্ছিল, স্যামসাংয়ের নিজস্ব ফোনেই এই প্রযুক্তির প্রথম ব্যবহার হবে। কিন্তু না। আপাতত এ ব্যাপারেও পথিকৃৎ সেই চীনা সংস্থা শাওমি। স্যামসাংয়ের এই প্রযুক্তির সঙ্গে হাত মিলিয়েই তারা আনছে এক নতুন ফ্ল্যাগশিপ মডেল।
একটি-দু’টি নয়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত চার চারটি স্মার্টফোন নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে তারা। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার পিছনে ছিল সোনির আইএমএক্স৫৮৬ ইমেজ সেন্সর। সোনির সঙ্গে হাত মিলিয়ে এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছিল চীনা মোবাইল সংস্থা শাওমি। তারপর একে একে অন্যান্য মোবাইল ফোন নির্মতা সংস্থা তাদের স্মার্টফোনে এই ফিচার যোগ করেছে। হালে স্যামসাংও কম দামে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এনেছে। কিন্তু, কোরীয় এই সংস্থাকে প্রতিযোগিতার মুখে ঠেলে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এনে ফেলেছে আরেক চীনা সংস্থা রিয়ালমি। শিগগিরই শাওমিও একই প্রযুক্তির স্মার্টফোন আনছে। এক্ষেত্রে কিন্তু সোনিকে বিদায় জানিয়েছে তারা।
৬৪ মেগাপিক্সেলের পিছনে রয়েছে স্যামসাংয়ের একই প্রযুক্তি। নাম, ‘আইসোসেল ব্রাইট জিডব্লুওয়ান ইমেজ সেন্সর’। এর মধ্যে রয়েছে টেট্রাসেল প্লাস প্রযুক্তি। যা নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করে আলো অনুযায়ী ক্যামেরাকে পিক্সেলের সাইজ বদলানোর সুবিধা দেবে। এছাড়া এতে রয়েছে থ্রিডি এইচডিআর টেকনোলজিও। ফলে যে কোনও আলোতেই ঝকঝকে এবং স্পষ্ট তোলা যায়। কাগজে কলমে দেখলে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের তুলনায় ৩৮ শতাংশ বেশি পিক্সেল পাওয়া যাবে।
এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, ১০৮ মেগাপিক্সেল? অনেকেই বলবেন একটু বাড়াবাড়ি। মানুষের চোখের রেজোলিউশন ৫৭৬ মেগাপিক্সেল। মানুষের চোখের রেটিনায় গড়ে ৫০ লক্ষ কোন রিসেপটর রয়েছে। যা দিয়ে মূলত আমরা রং বুঝতে পারি।

স্যামসাংয়ের এই নতুন ১০৮ মেগাপিক্সেল সেন্সর সুস্থ মানুষের দৃষ্টিক্ষমতার প্রায় এক পঞ্চমাংশের সমান। এই ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম পার সেকেন্ড রেটে ৬-কে ভিডিও তোলা যাবে। বেশি রেজলিউশনের ছবি বাস্তবিক সবসময় কাজে লাগে না। সে কারণে সাধারণ মোডে চারটি মেগাপিক্সেলকে মিলিয়ে ২৭ মেগাপিক্সেলের উচ্চমানের ছবি উঠবে এই ক্যামেরায়।
সেপ্টেম্বরেই এই নতুন প্রযুক্তির সেন্সরযুক্ত ক্যামেরা দিয়ে তোলা ছবি চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে প্রকাশ করেছে শাওমি। এই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে ১/১.৩৩” ইমেজ সেন্সর সাইজ, ১.৬৯ অ্যাপার্চার এবং ফোর অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইেজশন। শাওমির এই প্রযুক্তি সম্পন্ন চারটি স্মার্টফোনের মধ্যে দু’টির কথা এখনও পর্যন্ত জানা গিয়েছে। এমআই ম্যাক্স আলফা ফোনটি আনার কথা ট্যুইটারে ঘোষণা করে দিয়েছে তারা। ফোরডি সারাউন্ডিং কার্ভড ডিসপ্লে সম্পন্ন ফাইভজি ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। অর্থাত্ ক্যামেরা প্যানেল বাদে এটির সারা গা জোড়া স্ক্রিন।

প্রথমটি আইসোসেল প্রযুক্তির ১০৮ মেগাপিক্সেল। দ্বিতীয়টি ২০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই লেন্স দিয়ে ১১৭ ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা সম্ভব। এর সাহায্যে ১.৫ সেন্টিমিটার দূরত্ব থেকে ম্যাক্রো ছবিও তোলা যাবে। তৃতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। তবে, খুব সম্ভবত এই স্মার্টফোনটির দাম অনেকটাই বেশি হবে। পাশাপাশি আমজনতার বাজেটের কথা ভেবে এমআই সিসি৯ প্রো স্মার্টফোন আনছে শাওমি। তাতে থাকবে ১০৮+৮+২+২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট। আগামী ২৪ অক্টোবর ফোনটি লঞ্চ হতে পারে বলে খবর।
অন্যদিকে, ৪৮ ও ৬৪ মেগাপিক্সেল প্রযুক্তির সময়কার ভুল আর করবে না স্যামসাং। শাওমিকে সাহায্য করার পাশাপাশি নিজেদের ফোনেও এই আইসোসেল ব্রাইট এইচএমএক্স প্রযুক্তি নিয়ে আসছে তারা। গ্যালাক্সি নোট ১০ এবং নোট ১০ প্লাস বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এরপর আসছে গ্যালাক্সি এস১১। এই ফোনের ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। বলা হচ্ছে, এটা স্যামসাংয়ের নতুন শুরু। সাম্প্রতিককালে এক নয়া ট্রেন্ড তৈরি করেছিল তারা। তা হলো, নিজেদের প্রযুক্তি প্রতিযোগী সংস্থাগুলোকে বেচে গ্যালাক্সি সিরিজে ১২ মেগাপিক্সেল ক্যামেরার উপর ভরসা রাখা। যা এখন প্রায় বাতিলের খাতায়।
কোরীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্যামসাং তাদের এস১১ স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা যোগ করছে। এতে থাকবে ৫x অপটিক্যাল জুম। যা সরবরাহ করবে স্যামসাং ইলেক্ট্রো মেকানিক্স। এই সুবিধা অপ্পো রেনো সিরিজ এবং হুয়েই পি৩০ প্রোতে বর্তমানে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বেশ বোঝা যাচ্ছে যে ডিএসএলআর যুগ শেষ হতে চলল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 5 hours আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 23 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 4 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 4 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 4 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 4 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 5 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক