হোম
অপরাধ

ফেনীর উপজেলায় জুয়া থামাতে কেবল সংযোগ বন্ধ রাখার উদ্যোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ

ফেনীর উপজেলায় জুয়া থামাতে কেবল সংযোগ বন্ধ রাখার উদ্যোগ- এম কে নিউজ

ফাইল ছবি

ফেনীর উপজেলায় জুয়া থামাতে কেবল সংযোগ বন্ধ রাখার উদ্যোগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলাকে কেন্দ্র করে চলা জুয়া থামানোর লক্ষ্যে বাংলাদেশের ফেনী জেলার একটি উপজেলায় আইপিএল’এর ম্যাচ চলাকালীন সময় স্থানীয় কেবল লাইনের সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আইপিএল-কেন্দ্রিক জুয়ায় জড়িত থাকায় বেশ কয়েকজনকে আটক করা হয়। জুয়া বন্ধে কেবল টিভি সংযোগ বন্ধ রাখার এই উদ্যোগ নেয়া হয়েছে ফেনীর পরশুরাম পৌরসভার পক্ষ থেকে।

পৌরসভার নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী জানান, আজ থেকে সন্ধ্যায় খেলা শুরু হওয়ার সময় থেকে যতক্ষণ খেলা শেষ না হয়, ততক্ষণ পুরো এলাকার কেবল সংযোগ বন্ধ রাখা হবে। আইপিএল’এর খেলাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলার তরুণদের মধ্যে জুয়া খেলার প্রবণতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন,আইপিএল চলাকালীন সময় এই এলাকার হাজার হাজার তরুণ, যুবক বয়সীরা চায়ের দোকানে জুয়া খেলে। এই বিষয়ে অনেক পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের কাছে এমনও অভিযোগও আছে যে, আইপিএলের ম্যাচকে কেন্দ্র করে জুয়া খেলার টাকা যোগাড় করার জন্য স্থানীয় যুবকরা অর্ধেক দামে নিজেদের মোটর সাইকেল, ব্যাটারি চালিত যান বিক্রি করেছে। খেলা চলাকালীন সময় কেবল সংযোগ বন্ধ রাখার পাশাপাশি এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার গতিও সীমিত রাখা হবে বলে জানান নিজাম উদ্দীন চৌধুরী। তিনি জানান এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে কিনা, তা নজরদারির লক্ষ্যে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে টিম মাঠে থাকবে।

এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা লিখিত নির্দেশনা দেয়া হয়নি উপজেলা প্রশাসনকে। তবে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার জানান তিনি এই নির্দেশনা সম্পর্কে মৌখিকভাবে জানতে পেরেছেন। পৌরসভার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া যায় কিনা জানতে চাইলে, তিনি বলেন, পৌরসভা প্রশাসন চাইলে এধরণের উদ্যোগ নিতে পারেন।

আইপিএল’কে কেন্দ্র করে জুয়া চলে দেশের বহু এলাকায় আইপিএল বা অন্য যে কোন ফরম্যাটের ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলার ঘটনা বাংলাদেশে নতুন নয়। শহর, গ্রামের দোকানগুলোতে মূলত: এই ধরণের জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হতে দেখা যায় মানুষকে। এই জুয়ার টাকা জোগাড় করতে বিভিন্ন এলাকায় যুবকরা চুরি, ছিনতাইয়ের মত অপরাধের সাথে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। এ ধরণের জুয়া খেলার অভিযোগে গত একমাসে গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে এ মাসের প্রথম সপ্তাহে অভিযান চালিয়ে এরকম জুয়া খেলার অভিযোগে ১০ জনকে আটক করে ভ্রমমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের শাস্তি দেয় র‍্যাব।সেসময় র‍্যাব-১২’এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের দায়িত্বে থাকা এএসপি এরশাদুর রহমান জানান ঐ অভিযানের খবর প্রকাশিত হওয়ার পর সিরাজগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আইপিএল’কে কেন্দ্র করে জুয়ার অভিযোগ আসে তার কাছে।

তিনি বলেন, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় আইপিএল’কে কেন্দ্র করে জুয়ার প্রবণতা ব্যাপক। তবে এই সমস্যা কতটা গভীর, তা আমরা বুঝতে পারি অভিযানের খবর প্রকাশিত হওয়ার পর। ঐ খবর প্রকাশিত হওয়ার পর সিরাজগঞ্জের অনেক জায়গা থেকে আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ আসতে থাকে।”

এরশাদুর রহমান বর্তমানে র‍্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার। তিনি জানান বগুড়াতেও বিভিন্ন জায়গায় আইপিএল’এর ম্যাচকে ঘিরে এই ধরণের জুয়া খেলার আয়োজন করা হয় বলে তথ্য আছে তাদের কাছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 21 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক