admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
মাহাবুব হোসেন লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ ডিসেম্বর সোমবার বিকাল ৩ টায় আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। উপজেলা খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাহাদত হোসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন সরকার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তোফাজ্জল হক প্রমূখ।
ফুলবাড়ী উপজেলায় কৃষকদের কাছ থেকে এ মৌসুমে ৬ শত ২৪ মেট্রিক টন ধান ও ৫ শত ২৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।