admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
মোরসালিন ইসলাম,দিনাজপুর প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে ।
সোমবার (২০ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মীর মো. আল কামাহ তমাল মোট ১০ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন । এঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন ।
চেয়ারম্যান পদে মো: আতাউর রহমান মিল্টন (মোটর সাইকেল) ,মে. মুশফিকুর রহমান (ঘোড়া)ও মো. রফিকুল ইসলাম (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে মঞ্জু রায় চৌধুরী (চশমা), মো: মকলেছার রহমান (উড়োজাহাজ),মো: মামুনুর রশীদ (তালা)ও মো. সোলায়মান সরকার (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নীরু সামছুন্নাহার(কলস), মোছা. হাজরা বিবি(হাঁস)ও শিউলী রানী রায় (ফুটবল) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায় ।
উল্লেখ্য, আগামী ৫ জুন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।এ দিন মোট ৬৩টি কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ৪শত ৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।