admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
এম এ মোমিন, ঠাকুরগাঁও:- গত ২২- শে আগস্ট ২০২২ইং রোজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
সাময়িক বহিস্কৃত ছাত্রলীগ নেতা আরিফ খান জয় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে আরিফ খান জয়কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে জবাব সন্তোষজনক না হলে তাকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ প্রদানের কথাও উল্লেখ রয়েছে। উল্লেখ্য, গত ১৫ ই আগস্ট ২০২২ ইং রোজ সোমবার বালিয়াডাঙ্গী উপজেলা কৃষক লীগ কর্তৃক আয়োজিত, জাতীয় শোক দিবস ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক সময় বঙ্গবন্ধু সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এবং একজন দেশপ্রেমী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্রলীগ নেতার মুখে এরকম কথা বার্তার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাকে বহিষ্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এবং পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার হিমু এর বিষয়টি দৃষ্টি গোচর হলে, জেলা ছাত্রলীগের একটি জরুরী সভার আয়োজন করেন এবং সর্বসম্মতিক্রমে আরিফ খান জয়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং তিন দিনের মধ্যে লিখিত জবাবের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের নেতা কর্মীরা।