admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
সনত চক্রবর্তী, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরে কোতোয়ালি থানা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ১১ টায়।
ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনে কতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন এর নেতৃত্বে সারাদেশে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ মোদার্রেস আলী ইছা,জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন,জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন,ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি প্রমুখ এসময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
নেতৃবৃন্দ সারাদেশে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। তারা বলেন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যদি দ্রুত কমানো না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সরকারকে মূল্য কমাতে বাধ্য করা হবে । তারা বলেন এই স্বৈরাচারী সরকার জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে না,তাই দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতি নিয়ে তাদের কোন চিন্তা নেই। তারা আরও বলেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে, কোন পাতানো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।