admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরে মধুখালিতে বাস- ভ্যানগাড়ি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালাম শেখ (৬০) ও রুবিয়া বেগম (৫০)। এসময় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কঙ্কন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় রয়েল পরিবহনের একটি বাস একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নারীসহ দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।