admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় মাজেদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাবিবুল্লাহ নামে আরেক জন। রোববার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আঞ্চলিক সড়কের বাগবাড়ী মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদুল কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের ফজলুল হকের ছেলে। আহত হাবিবুল্লাহ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের ফরিদ মীরের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি বেড়াতে এসে মোটরসাইকেলে স্ত্রীর ভাইকে নিয়ে বেড়াতে বের হয়ে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাজেদুল ইসলাম হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যায়। এবং অপর একজন দুর্ঘটনার আহত হন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।